অসংখ্য গুণী আর কৃতি শিক্ষার্থীর গৌরবে ৭০ বছর পার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ। দিনটিকে ঘিরে স্মৃতিচারণ আর দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে আলাপচারিতায় মুখর হয় ক্যাম্পাস।
মাত্র ১০ জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের যাত্রা শুরু হয়। সেই ১০ জনেরই ৩ জন এ বিভাগে শিক্ষক হয়েছিলেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৬ জন উপাচার্য, মন্ত্রী, আইনপ্রণেতা, গণমাধ্যমব্যক্তিত্বসহ যেসব গুণীরা বিভাগের গৌরব আরো উজ্জ্বল করেছেন তারা ছিলেন পুনর্মিলনীর উৎসবে।
মেধাবীদের জন্য অ্যালামনাই সমিতির বৃত্তিপ্রদান ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ছিল অনুষ্ঠানে। বিভাগের প্রথম দিকের শিক্ষার্থী আর শিক্ষকদের স্মৃতিচারণে পুরনো দিনে ফিরে যান প্রাক্তন শিক্ষার্থীরা।
উপাচার্য মনে করেন, অতীতের মতো আগামীতেও ভূগোল বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো ছড়িয়ে দেবেন।
প্রাক্তন শিক্ষক আর কৃতি শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসজুড়ে নানা আয়োজন করেন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








