ডিজিটাল শর্ট

নিজের সীমাহীন ব্যর্থতা ঢাকতে হয়রানিমূলক আচরণ করছে তাপস

একজন পুরুষ নেতা সাংবাদিকদের সামনে বসে আছেন, বিভিন্ন মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচণায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আমার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বলে জানিয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সাঈদ খোকন ও তার পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, সিটি করপোরেশনের মেয়র শেখ তাপস তার নগর পরিচালনায় সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায়ই আমার প্রতি বিভিন্ন হয়রানি ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। আমি বিশ্বাস করি, দুর্নীতি দমন কমিশনের এমন কর্মকাণ্ড তাপসের প্ররোচণায় সংঘটিত হয়েছে।

বিষয়:দুর্নীতি দমন কমিশন মেয়র শেখ ফজলে নূর তাপস সাঈদ খোকন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…