চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের জীবনী নিয়ে সিনেমা হোক, চান না মাশরাফি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মাশরাফিকে নিয়ে ‘বিগ অ্যারেঞ্জমেন্ট’-এ চলচ্চিত্র নির্মাণে আগ্রহী দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কিন্তু নিজের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ হোক, এটা নাকি চাইছেন না স্বয়ং মাশরাফি! সম্প্রতি এমন খবর জানালেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

খেলোয়াড়দের জীবনী নিয়ে হলিউড, বলিউডসহ চলচ্চিত্র নির্মাণ হয়েছে বহু সিনেমা ইন্ডাস্ট্রিতেই। বলিউডে সাম্প্রতিক সময়ে ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহার উদ্দিন ও মাহেন্দ্র সিং ধোনিকে নিয়েও নির্মিত হয়েছে ফিচার ফিল্ম। ছবিগুলো বক্স অফিসে দারুণ ব্যবসাও করেছে। এমনকি শচীন টেন্ডুলকারকে নিয়েও তৈরি হয়েছে একাধিক ডকু-ফিল্ম।

কিন্তু বাংলাদেশে এমন কোনো চলচ্চিত্রের এখনো দেখা নেই। তবে মাশরাফিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ছক এঁকেছিল জাজ। কিন্তু তাতে সাঁয় নেই মাশরাফিরই। তাকে নিয়ে সিনেমা হোক, আপাতত নাকি এমনটা চাইছেন না বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় এই খেলোয়াড়।

শুক্রবার জাজের পরিবেশনায় দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘নাকাব’। ছবি মুক্তির আগের দিন শাকিবকে নিয়ে ছবির প্রচারণায় লাইভে আসেন প্রযোজক আব্দুল আজিজ। সেখানে কথা প্রসঙ্গে মাশরাফির কথা আসলে তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানান আজিজ।

গত দুই বছর ধরে মাশরাফির জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন জানিয়ে আব্দুল আজিজ বলেন, মাশরাফি ভাইকে নিয়ে আমরা চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলাম। দুই বছর ধরে তার অনুমতির অপেক্ষায় আছি। কিন্তু মাশরাফি ভাই চলচ্চিত্রে তার জীবনী দেখাতে আগ্রহী নন। কিন্তু আমরা আশা ছাড়িনি।

মাশরাফিকে নিয়ে কেন বায়োপিক নির্মাণ করতে চান সে বিষয়েও কথা বলেন এই প্রযোজক। জানান, মাশরাফি ভাইকে আমরা জানিয়েছি যে আপনার বায়োপিক নিয়ে সিনেমা নির্মাণ হলে আমরা হয়তো আরো দুইটা-চারটা মাশরাফি জাতীয় দলে পেতে পারি ভবিষ্যতে। আপনার জীবন সংগ্রাম দেখে হয়তো অনেকে আগ্রহী হয়ে উঠবেন। মাশরাফি ভাই এগুলো মানলেও শেষ পর্যন্ত সিনেমা করার অনুমতি দেননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজজাজধোনিনাকাবমাশরাফিলিড বিনোদনশচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT