ক্রিকেট

নিজের জন্য ভোট চাননি নাজমুল হাসান!

নাজমুল হাসান নিজের জন্য ভোট চাননি, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হাসানসহ অন্য নেতারা ভোটের জন্য নিজের মত প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন নাজমুল হাসান পাপন। পরে নির্বাচিত অন্য পরিচালকদের সমর্থন পেয়ে বিসিবি সভাপতিও নির্বাচিত হয়েছেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানালেন, কাউন্সিলরদের কাছে ভোটই চাননি!

‘সত্যি কথা হল আমি কারো কাছে ভোট চাইনি। কারণ আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। ভোটাররা কী মনে করে। তাই কারো কাছে ভোট চাইনি।’

ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৫৭টি। এরমধ্যে ৫৩ ভোট পেয়েছেন নাজমুল হাসান। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন। অথচ দাবি করছেন, কোনো কাউন্সিলরের কাছে ভোটই চাননি।

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় নিয়ে নাজমুল হাসান বললেন, ‘অনেক ভোটার দেখেছিলাম, দেখার পর অনেকে বলল যে এই ভোটটা তো পাব না। সব তো আর আমাদের লোক না। আমার ধারণা ছিল এবার প্যানেল না দেয়ার পেছনে এটা একটু দেখা।’

‘৫৩ জনের মধ্যে অনেকেই আছেন যাদেরকে দেখে আমরা মনে করি বিরোধী দল। কিন্তু ক্রিকেটের স্বার্থে ওরা কিন্তু আমাকে ভোট দিয়েছে। ক্রিকেট এমনই একটা প্যাশন। এখানে আমরাই নিজেদেরকে আলাদা করে দলাদলি করে ভাগ করে রেখেছি। এখানে সবাই একসাথে থাকবে, এটাই হবে আমার সামনের চ্যালেঞ্জ।’

বিষয়:নাজমুল হাসান পাপন নির্বাচন বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…