চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুইটা ছবি করলেই সুপারস্টার নায়িকা হওয়া যায় না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

‘এখনতো সিনেমা ই হয় না। দশটা সিনেমা আছে কোনো নায়িকার হাতে? নাইতো! আমাদের সময়তো একজন নায়িকার হাতে ত্রিশটি করে সিনেমা থাকতো। এই সময়ে আমরা কাউকে সুপারস্টার নায়িকা বলবো না।’

এফডিসিতে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে কথাগুলো বলছিলেন এক সময়ের আলোচিত দুই চিত্রনায়িকা মুনমুন ও পলি।

শুক্রবার (২৮ জানুয়ারি) শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোট দিতে দুপুরের পর এফডিসিতে আসেন চিত্রনায়িকা মুনমুন ও পলি। একসঙ্গেই তারা ভোট কেন্দ্রে প্রবেশ করেন। এরপর পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের।

কথা প্রসঙ্গে গণমাধ্যমকর্মীরা দুজনের কাছেই প্রশ্ন রাখেন, এই সময়ে তারা বাংলা সিনেমা দেখেন কিনা এবং জানতে চান তাদের পছন্দের নায়িকা কে? এমন প্রশ্নে মুনমুন ও পলি দুজনেই জানান, নিজেদের সময়ের সাথে এখনকার সময়ের তুলনা চলে না।

তারা জানান, সেই সময় তাদের হাতে একসঙ্গে ত্রিশটির বেশি ছবির কাজ থাকতো। পাল্টা প্রশ্ন রেখে বলেন, এখন কোনো নায়িকার হাতে ১০টি সিনেমা আছে?

পলি বলেন, দুইটা ছবি করলেই সুপারস্টার নায়িকা হওয়া যায় না। তাদের কাছে জানতে চাওয়া হয়, ‘তাহলে সুপারস্টার নায়িকা কারা?’ উত্তরে পলি বলেন, যেসব নায়িকাদের রাতে স্বপ্ন দেখে সকালবেলা স্কুলের বইটই ফেলে, বাবা-মায়ের পিটুনি উপেক্ষা করে সিনেমা দেখতে যাবে- সেই নায়িকাকে আমি সুপারস্টার বলবো।

Reneta

তাদের দৃষ্টিতে এই সময়ে কোনো সুপারস্টার নায়িকা ইন্ডাস্ট্রিতে নেই।

সুযোগ পেলে কি আবার সিনেমায় অভিনয় করবেন? এমন প্রশ্নে দুজনই জানান, সময়উপযোগী কোনো চরিত্র ও গল্প পেলে অবশ্যই অভিনয় করবো। ভারতের অনেকেইতো এখনও কাজ করছে। মাধুরী দীক্ষিত, জুহি চাওলারা কাজ করছে। তাদের জন্য চরিত্র সেভাবে তৈরী হচ্ছে, আমাদের জন্যও যদি সেভাবে চরিত্র কেউ তৈরী করে, গল্পের যদি গভীরতা থাকে- তাহলে অবশ্যই আমরা অভিনয় করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাইমনইলিয়াস কাঞ্চনএফডিসিচিত্রনায়কজায়েদজায়েদ খানডিপজলনায়িকানিপুণনিরবনির্বাচননির্বাচন ২০২২পলিময়ূরীমিশামিশা সওদাগরমুনমুনশিল্পীশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT