চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের মালিককে খেয়ে ফেলল ১৮টি পোষা কুকুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
অদ্ভুতুড়ে
A A

শুনতে অনেকটা অবিশ্বাস্য মনে হলেও আস্ত একটা মানুষকে খেয়ে ফেলেছে তার পোষা ১৮টি কুকুর! যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৫৭ বছর বয়সী বাসিন্দা ফ্রেডি ম্যাকের সঙ্গে এমনই ঘটনা ঘটেছে।

ফ্রেডি ম্যাক ভালোবেসে ১৮টি কুকুর পুষেছিলেন। টেক্সাসের ভেনাসের কাছে নিজের গ্রামের বাড়িতে তার সঙ্গীও ছিল ওই কুকুরগুলো। অথচ সেই কুকুরের দলের পেটে গেছে ম্যাকের চুল, পোশাকসহ শরীরের সব অংশ।

জনসন কাউন্টি শেরিফ অ্যাডাম কিং ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমরা একেবারে বিশ্বাস করতে পারিনি। কারণ কিছুই বাকি ছিল না আর। যদিও প্রাণিরা যে মানুষের অবশিষ্টাংশ খেয়ে ফেলবে এটা বিস্ময়কর হলেও সাধারণ। কিন্তু, তাই বলে পুরো শরীর, জামাকাপড়সহ সবটুকু?’

Banglabid

সিনিয়র তদন্তকারীরা জানিয়েছেন, কুকুর একটা গোটা মানুষ খেয়ে ফেলেছে এমনটা তারা আগে শোনেননি। তবে তারা চূড়ান্তভাবে নিশ্চিত হন মঙ্গলবার। গোয়েন্দারা জানতে পারেন, যে সামান্য অংশ পাওয়া গিয়েছে মেডিক্যাল পরীক্ষায় তা ম্যাকের বলেই চিহ্নিত হয়েছে।

অ্যাডাম বলেন, ৫৭ বছর বয়সী ম্যাক অসুস্থ ছিলেন বেশ। অসুস্থ হয়ে তিনি মারা যাওয়ার পরে তাকে কুকুরেরা খেয়ে ফেলে নাকি কুকুরেরাই তাকে মেরে ফেলে সেই বিষয়টা স্পষ্ট নয়।

সাধারণত কারও সঙ্গেই তেমন যোগাযোগ রাখতেন না ম্যাক। বেশ কিছুদিন তার খবর না পাওয়ায় ওই বাড়িতে আসেন পরিবারের সদস্যরা। কিন্তু ওই কুকুরগুলি এতখানিই হিংস্র যে কাউকেই কাছে ঘেঁষতে দেয়নি। ড্রোন উড়িয়েও বাড়ির ভেতরে দেখার চেষ্টা করা হয়, তাও ম্যাকের সন্ধান মেলে না। কোনও রকমভাবেই কোনও যোগাযোগ না করতে পেরে সোশ্যাল মিডিয়াতেও ম্যাকের জন্য সন্ধান চালানো হয়।

Reneta

১৫ মে ওই বাড়িতে অনুসন্ধান চালাতে গিয়ে প্রথম একটুকরো হাড় মেলে। পরে আরও বেশ কয়েকটা হাড়ের টুকরো মেলে ম্যাকের ওই বাড়ি থেকে। কুকুরগুলিকে আটক করে আরও তল্লাশি চালালে কর্তৃপক্ষ চুল, আরও হাড় এবং ম্যাকের পোশাকের ছেঁড়া টুকরো আবিষ্কার করে। কুকুরেরা যেখানে থাকত সেখানে ম্যাকের দু’পাটি জুতোও মেলে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেমিফাইনালে বাংলাদেশ

পরবর্তী

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

পরবর্তী

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

এমন ভুলের প্রায়শ্চিত্ত কী?

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT