চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ করার দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে পরিসংখ্যান তুলে ধরে সংসদে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন: বেশি বয়সীরা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় এমনিতেই কম পাস করে। আর বয়স যদি ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা হয়, তারা আদৌ পাস করবে কিনা এটা হল প্রশ্ন।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: আমি কিছুদিন আগে শুনতে পেলাম চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩৫ করতে হবে। নাহলে বিশাল এক আন্দোলন হবে! এটা শোনার পর আমি পিএসসির চেয়ারম্যানকে ডেকে পাঠালাম। তার কাছে বিগত তিন বছরের একটা হিসাব চাইলাম। বিগত তিন বছরে বয়সের ভিত্তিতে পিএসসির যে রেজাল্ট সেটা আমি সংসদের সামনে তুলে ধরছি।

এরপরই তিনি পিএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের চার ক্যাটাগরিতে ভাগ করে পাসের হার সংসদের সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন: ৩৫তম বিসিএস এ যাদের বয়স ২৩ থেকে ২৫ তারা উত্তীর্ণ হয়েছে ৪০.৭ ভাগ আর যাদের বয়স ২৫ থেকে ২৭ তাদের উত্তীর্ণের ভাগ হচ্ছে ৩০.২৯।  ২৭ থেকে ২৯ যাদের বয়স তাদের উত্তীর্ণের হার হচ্ছে ১৩.১ শতাংশ আর ২৯ বছরের উপরে যারা পরীক্ষা দিয়েছে তাদের পাশের হার হচ্ছে ৩.৪৫ ভাগ।

Reneta

একইভাবে ৩৬তম বিসিএসের রেজাল্টের পরিসংখ্যান তুলে ধরেন সংসদ নেতা। বলেন: ৩৬তম বিসিএসে ২৩ থেকে ২৫ বছরের মধ্যে যারা পরীক্ষা দিয়েছে তাদের পাসের হার ৩৭.৪৫ ভাগ। ২৫ থেকে ২৭ বছর বয়সীদের পাসের হার ৩৪.৭৮ শতাংশ। ২৭ থেকে ২৯ বছর বয়সী যারা পরীক্ষা দিয়েছে তাদের পাসের হার ১৪.২৯ শতাংশ। ২৯ বছর বয়সের বেশি যারা পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছে তাদের পাসের হার ৩.২৩ শতাংশ।

সর্বশেষ ফল প্রকাশ হওয়া ৩৭তম বিসিএসের ফলাফল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: ৩৭তম বিসিএসে ২৩ থেকে ২৫ বছর বয়সে যারা পরীক্ষা দিয়েছিল পাসের হার ৪৩.৬৫ শতাংশ। ২৫ থেকে ২৭ বছরের মধ্যে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের পাসের হার ২৩.৩৫ শতাংশ। ২৭ থেকে ২৯ বছর বয়সে যারা পরীক্ষা দিয়েছে তাদের পাসের হার ৭.২০ শতাংশ। আর ২৯ বছরের উপরে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের পাসের হার ০.৬১ শতাংশ।

পরিসংখ্যান সংসদের সামনে তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: তাহলে ৩৫ বছরের বয়সে যারা পরীক্ষা দেবে, ছেলেমেয়ে ঘর সংসার সামলে তাদের পরীক্ষার রেজাল্টটা কী হবে? এরপর রেজাল্ট-ট্রেনিং চাকরিতে ঢুকতে ঢুকতে ৩৭ বছর। আর তারা আদৌ পাস করবে কিনা এটা হল প্রশ্ন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবিসিএসশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT