চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন কারণে উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। 

অতিরিক্ত অবস্থান, অবৈধ প্রবেশ, ভিক্ষাবৃত্তি, মাদক, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান, জাল কাগজপত্র ও নিরাপত্তাজনিত কারণসহ বিভিন্ন অভিযোগে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদের প্রশ্নোত্তর পর্বে এমএনএ হামিদ হোসাইনের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছে দেশটির মাদক নিয়ন্ত্রণ মন্ত্রণালয়।

Banglabid

জবাবে বলা হয়, বহিষ্কৃতদের মধ্যে ৪ হাজার ৬২৮ জন ছিলেন পলাতক বা ‘অ্যাবসকন্ডার’। এছাড়া ১ হাজার ২৯৪ জনকে কারাগার থেকে বহিষ্কার করা হয়েছে। ৯৬৮ জনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। হারানো পাসপোর্টসংক্রান্ত মামলায় ১ হাজার ১৫৫ জন এবং ভিসা লঙ্ঘনের কারণে ৬৮৯ জনকে বহিষ্কার করা হয়। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে প্রবেশে বাধা পাওয়ার কারণে ৩৪২ জনকে ফেরত পাঠানো হয়েছে।

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করেছে সৌদি আরব। দেশটি থেকে প্রায় ১৫ হাজার ৫০০ পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৩ হাজার ৮০৩ জন, ওমান থেকে ১ হাজার ৬০৬ জন, বাহরাইন থেকে ৫২১ জন, কাতার থেকে ৪২৯ জন এবং কুয়েত থেকে ৯৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

তবে অন্যান্য শ্রেণিতে উপসাগরীয় দেশগুলো থেকে আরও ৬ হাজার ৬৬২ পাকিস্তানিকে বহিষ্কারের তথ্য দেওয়া হয়েছে। এই শ্রেণিতে কী ধরনের অপরাধ বা কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে, লিখিত জবাবে তা বিস্তারিত জানানো হয়নি।

Reneta

এ ছাড়া উপসাগরীয় দেশগুলো থেকে ৪৭২ জন পাকিস্তানি ভিক্ষুককেও বহিষ্কার করা হয়েছে।

জবাবে আরও বলা হয়, ইউএই থেকে ইন্টারপোলের মাধ্যমে ৯ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অনওয়ার্ড ট্রাভেল প্রত্যাখ্যান, ভুয়া পরিচয় ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ইকামা ও পাসপোর্ট, চুরি এবং যুদ্ধকবলিত এলাকায় সংশ্লিষ্টতাসহ বিভিন্ন কারণে আরও কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনের কারণেও অনেককে বহিষ্কার করা হয়েছে।

পলাতক পাকিস্তানি নাগরিক বহিষ্কারের ক্ষেত্রেও সৌদি আরব এগিয়ে। দেশটি ৩ হাজার ৯২১ জন পলাতক পাকিস্তানিকে বহিষ্কার করেছে। একই কারণে ইউএই ৬৩৬ জনকে ফেরত পাঠিয়েছে।

এ ছাড়া অতিরিক্ত বা অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের অভিযোগে সৌদি আরব ১ হাজার ৯২৪ জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে। একই অভিযোগে ইউএই ৩৪৭ জন এবং ওমান ২৯৫ জনকে বহিষ্কার করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ প্রবেশউপসাগরীয় দেশপাকিস্তানি নাগরিককে বহিষ্কারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

পরবর্তী

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

পরবর্তী

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT