চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ভুলের প্রায়শ্চিত্ত কী?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩৩ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A

পাটকল শ্রমিক জাহালমের কারাবাসের ঘটনায় শেষ পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে জাহালমকে আবু সালেকরূপে চিহ্নিত করার বিষয়ে নিজেদের কর্মকর্তাদের ভুলের বিষয়টি উঠে এসেছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার হাইকোর্টে দুদকের করা তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘সার্বিক বিবেচনায় প্রতীয়মান হয়েছে যে, জাহালমকে আবু সালেকরূপে চিহ্নিত করার যে ভুলটি হয়েছে, তা দুদকের তদন্তকারী কর্মকর্তাদের কারণেই ঘটেছে।’

প্রথমে দায় নিতে না চাইলেও শেষ পর্যন্ত ভুল স্বীকার করায় দুদককে সাধুবাদ। এতে প্রতিষ্ঠান হিসেবে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বদলে উজ্জল হবে বলেই আমরা মনে করি।

তবে এটা সত্য যে, কর্মকর্তাদের ভুলের কারণে একজন নিরাপরাধ ব্যক্তিকে কারাগারে তিন বছর কাটাতে হয়েছে। এতে যে ক্ষতি হয়েছে তা যদিও কখনোই পূরণ হওয়ার নয়, তবুও এক্ষেত্রে জাহালমকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করতে হবে।

একইসঙ্গে যে কর্মকর্তারা নিরাপরাধ জাহালমের কারাবাসের জন্য দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কারণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমন করতে গিয়ে এ ধরনের ভুলকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না।

আমরা মনে করি, এই ভুল শুধু একজন নিরাপরাধ ব্যক্তির জীবন থেকে তিনটি বছর কেড়ে নেয়নি, সাথে সাথে প্রকৃত অপরাধীকে পালিয়ে থাকতে সুযোগ করে দিয়েছে। সুতরাং এ ঘটনাকে নিছক ভুল বলে চালিয়ে দেয়ার কোনো অবকাশ নেই। এছাড়া এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতেও অনেক জাহালমের জীবন নষ্ট হবে বলে আমাদের শঙ্কা। এতে প্রতিষ্ঠান হিসেবেও দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যা কখনোই আমাদের কাম্য নয়।

তাই প্রকৃত সুশাসনের রাস্তা প্রশস্ত করতে এ ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করে অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: জাহালমদুদকসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

পরবর্তী

গরীবউল্লাহ সংসদে আমরা বকাউল্লাহ, ওনারা শোনাউল্লাহ: মেনন

পরবর্তী

গরীবউল্লাহ সংসদে আমরা বকাউল্লাহ, ওনারা শোনাউল্লাহ: মেনন

তোপের মুখে আইসিসি, তোপে পড়তে পারেন কোহলি-শাস্ত্রীও

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT