চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজেদের মারামারির কারণে বিএনপি সমাবেশ করতে পারছে না’

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৫:৪৭ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
রাজনীতি
A A

নিজেরা মারামারি করে পুলিশের ওপর বিএনপি দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সামধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পুলিশ বাধা দিচ্ছে এসব কথা না বলে আপনারা নিজেরা মারামারি করে যে নিজেদের সভা পণ্ড করছেন তা স্বীকার করুন।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে(টিএসসি) ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের আত্মজীবনী ‘কারাগারে রোজনামচা’ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা নিজেরা ধাক্কাধাক্কি করছেন, একে অপরকে দোষারোপ করছেন। কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না। এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ‘নালিশ পার্টির’ অবস্থা।

বিএনপির অভিযোগের  জবাবে তিনি বলেন, এতদিন আপনারা অভিযোগ করে এসেছেন পুলিশের বাধায় সমাবেশ করতে পারছেন না। এখন আমরা কি দেখছি! মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে ৩০০ আসনে ৯০০ প্রার্থী ঠিক করার জন্য যে সফর করছেন, সেখানে প্রতিদিনই মারামারি’র ঘটনা ঘটছে।

কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সারা দেশের কোনো সম্মেলনে মারামারির ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

তবে ছাত্রলীগে এমন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। এক্ষেত্রে কমিটি স্থগিত কোনো সমাধান নয় বলেও মত দেন তিনি।

Reneta

তিনি বলেন, ছাত্রলীগে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। কমিটি স্থগিত কোনো সমাধান নয়। মাথা কেটে দল চলতে পারে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরূদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT