চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেই জামিন চান না মাহমুদুর রহমান

পরাগ আজিম পরাগ আজিম
৩:৩৫ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৫
অন্যান্য, আদালত
A A

৬৮ মামলা মাথায় নিয়ে দুই বছর ধরে কারাগারে থাকলেও কোনো মামলায়ই জামিন চাচ্ছেন না বন্ধ ঘোষিত দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। কারণ হিসেবে নিরাপত্তার অভাবের কথা উল্লেখ করে তার আইনজীবী বলছেন, জামিনে মুক্তির চেয়ে কারাগারেই তিনি ভালো আছেন।

২০১৩ সালের ১১ এপ্রিল দৈনিক আমার দেশ কার্যালয় থেকে গ্রেফতার হওয়ার আগে ও পরে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মোট মামলা হয় ৬৮টি। এর মধ্যে তথ্যপ্রযুক্তি আইন, নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, সম্পদের হিসাব না দেয়ার মামলার পাশাপাশি মানহানির মামলাও রয়েছে। আদালতে ওইসব মামলার বিচারিক কার্যক্রম চলছে।

মাহমুদুর রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, ‘যেসব মামলায় তার জামিন পাওয়ার অধিকার আছে সেসকল মামলায় অন্যায়ভাবে জামিনের আবেদন না মঞ্জুর করা হচ্ছে, জামিনে সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে, সেজন্য সরকারের প্রতি অনাস্থা হিসেবে তিনি আইনজীবীদের তার জামিনের আবেদন না করার পরামর্শ দিয়েছেন। আর জামিনের পর সরকার তার নিরাপত্তা দিতেও অনীহা আগেও প্রকাশ করেছে, ভবিষ্যতেও করবে। তাই জামিনে মুক্ত থাকার চাইতে কারাগারকে নিরাপদ মনে করেন মাহমুদুর রহমান’।

বিচারিক আদালতে তার বিরুদ্ধে কোনো মামলায় এখনো রায় হয়নি। তবে আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরাসরি তাকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন।

মাহমুদুর রহমানের আইনজীবী আরও বলেন, সর্বোচ্চ আদালতে মানহানীর মামলায় শাস্তি প্রদানের ঘটনা মাহমুদুর রহমানের বেলাতেই প্রথম এবং সর্বশেষ। সুপ্রিম কোর্ট এর আগে কোনো পত্রিকার সম্পাদককে শাস্তি প্রদান করেননি।

মাহমুদুর রহমানের আইনজীবী নিজেই মনে করেন, আদালতের প্রতি অনাস্থা না দেখিয়ে তার জামিন চাওয়া উচিত। এর আগে ২০১০ সালের ২ জুন গ্রেফতার হয়ে পরের বছরের ১৭ মার্চ মুক্তি পেয়েছিলেন তিনি।

ট্যাগ: জামিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অসৎ কর্মকর্তা-ব্যবসায়ী কেউ ছাড় পাবেন না: এনবিআর চেয়ারম্যান

পরবর্তী

দর্শকের পছন্দেই অনুষ্ঠানটি এখনো করছি: কেকা ফেরদৌসী

পরবর্তী

দর্শকের পছন্দেই অনুষ্ঠানটি এখনো করছি: কেকা ফেরদৌসী

ব্রাজিলের গম নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT