অর্থনীতি

অসৎ কর্মকর্তা-ব্যবসায়ী কেউ ছাড় পাবেন না: এনবিআর চেয়ারম্যান

অসৎ কর্মকর্তা-ব্যবসায়ী কেউ ছাড় পাবেন না: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব বোর্ডের অসৎ কর্মকর্তা এবং অসৎ ব্যবসায়ী কাউকেই ছাড় দেয়া হবে না। এনবিআরের জাতীয় মূসক দিবসের সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংস্থাটির চেয়ারম্যান।

রাজস্ব কর্মকর্তাদের বদলি নিয়ে যেসব ব্যবসায়ী অহেতুক ঝামেলা তৈরি করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেছেন মোহ্ম্মদ নজিবুর রহমান।

জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জানান, ১০ জুলাই শুক্রবার সারা দেশে মূল্য সংযোজন কর বা মূসক দিবস উদযাপন করা হবে। পরের এক সপ্তাহ পালিত হবে মূসক সপ্তাহ।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১’শ ১৯ জন সর্বোচ্চ মূসক প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানাবে এনবিআর। এর মধ্যে জাতীয় পর্যায়ে ৯ এবং জেলা পর্যায়ে ১শ ১০ জন মূসকদাতা রয়েছেন।

বিষয়:এনবিআর মূসক রাজস্ব বোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…