বিনোদন

দর্শকের পছন্দেই অনুষ্ঠানটি এখনো করছি: কেকা ফেরদৌসী

দর্শকের পছন্দেই অনুষ্ঠানটি এখনো করছি: কেকা ফেরদৌসী

ঈদ-উল-ফিতর উপলক্ষে দর্শকদের বাড়তি আনন্দ দিতে চ্যানেল আই প্রতি বছরের মতো এবারও ঈদ আয়োজনে রেখেছে সাত দিনব্যাপি অনুষ্ঠানমালা। ঈদের দিন থেকে পরবর্তী ৭ দিন বর্ণাঢ্য সব অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে।

ঈদের দিন সকাল ১০.৪০ মিনিটে প্রতিবারের মতো এবারো কেকা ফেরদৌসীর পরিচালনা ও উপস্থাপনায় তারকাদের নিয়ে ভিন্নধর্মী গেমশো ‘পূরবী ঈদ আনন্দ’ অনুষ্ঠিত হবে।

১৭ বছরে পা দেয়া এই অনুষ্ঠানটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী জানান, ২০০০ সালে এই অনুষ্ঠানটি ছোট একটি ছাদ থেকে শুরু হয়েছিলো আজ তা বড় স্টুডিওতে অনুষ্ঠিত হচ্ছে। আসলে সব সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসার জন্য। এবারের ‘পূরবী ঈদ আনন্দে’ নায়ক-নায়িকা, মডেল ও সঙ্গীতশিল্পীসহ ১২ জন তারকা উপস্থিত থাকবেন।

তিনি আরো জানান, এবছর অনুষ্ঠানের গেমশো এ ভিন্নতা আনা হয়েছে। প্রতিবছর তারকারা নম্বর কম পেলেই প্রতি পর্বে বাদ পড়তেন, এবার কোনো তারকা বাদ পড়বেন না। বরং যে তারকা শেষ দিকে এসে বেশি পয়েন্ট পাবে সে হবে এবারের বিজয়ী।

দর্শকপ্রিয় অনুষ্ঠানটি দর্শকদের কথা মাথায় রেখে তারকাদের অংশগ্রহণে মজার মজার সব গেমশো’র আয়োজন করা হয়েছে বলেও জানান কেকা ফেরদৌসী।

বিষয়:ঈদ অনুষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…