চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ সাংবাদিককে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়েছে: তুরস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
সৌদি সাংবাদিক জামাল খাশোগি

সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর থেকে গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। তুরস্ক কর্তৃপক্ষের বিশ্বাস, তাকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে।

তুর্কি সরকারের সংশ্লিষ্ট দুই তদন্তকারী কর্মকর্তা শনিবার সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তারা বলেন, ‘তুর্কি পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে যে, খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়েছে। আমাদের বিশ্বাস, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত এবং পরে কোনো এক সময় মৃতদেহটি কনস্যুলেট থেকে সরিয়ে নেয়া হয়েছে।’

অবশ্য হত্যাকাণ্ডটি কীভাবে ঘটানো হয়েছে সেটি সম্পর্কে নিজেদের কোনো ধারণার কথা জানাননি এই কর্মকর্তা।

সৌদি কনস্যুলেটের একটি সূত্র অবশ্য তুরস্কের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। ওই সূত্রের দেয়া বিবৃতিতে অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে।

ওই সূত্র জানায়, সৌদি তদন্তকারীসহ ১৫ সদস্যের একটি নিরাপত্তা দল খাশোগির অন্তর্ধান তদন্তে যোগ দিতে শনিবারই ইস্তাম্বুলে পৌঁছেছে।

Reneta

এর আগে সৌদি কনসাল-জেনারেল শনিবার বলেছিলেন, তার দেশ খাশোগির সন্ধানকাজে তুরস্ককে সহায়তা করে যাচ্ছে। তবে খাশোগির অপহরণের সম্ভাবনা নিয়ে কোনো ধরনের কথা বলতে অস্বীকৃতি জানান তিনি।

জামাল খাশোগি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক। সৌদি আরবের রাষ্ট্রীয় নানা নীতির সমালোচনা করায় তিনি আশঙ্কায় ছিলেন, সৌদি সরকার এর প্রতিশোধ নেবে। তাই গত এক বছর ধরে স্বেচ্ছা নির্বাসনে ওয়াশিংটনে ছিলেন তিনি।

আসন্ন বিয়ে উপলক্ষে তুর্কি বাগদত্তাকে নিয়ে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে গত মঙ্গলবার তিনি যান বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলতে।

তার বাগদত্তা জানান, তাকে বাইরে অপেক্ষায় রেখে খাশোগি মঙ্গলবার দুপুরে কনস্যুলেটের ভেতরে ঢোকেন। তারপর আর বের হননি তিনি।

এরপর থেকেই তুর্কি এবং সৌদি পক্ষ এই সাংবাদিকের নিখোঁজ হওয়া নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে। একদিকে আঙ্কারা বলছে, সৌদি কূটনৈতিক মিশন থেকে খাশোগির বের হওয়ার কোনো প্রমাণ নেই। অন্যদিকে রিয়াদের দাবি, ওইদিনই কিছুক্ষণ পর কনস্যুলেট প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্র আরও বিস্তারিত তথ্য খুঁজছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। ‘আমরা এখনো কোনো দাবিই নিশ্চিত করার মতো অবস্থানে নেই। তবে আমরা খুবই নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি,’ জানান পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক-সৌদি আরবসাংবাদিক নিখোঁজসাংবাদিক হত্যাসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসিফের ছবিতে সঙ্গী হলেন তমা-আমান

পরবর্তী

‘ম্যাকবেথ’-এর আট প্রদর্শনী

পরবর্তী

‘ম্যাকবেথ’-এর আট প্রদর্শনী

রাষ্ট্রপতি

রসিকতাই দেখছি রাষ্ট্রপতির, ইঙ্গিতটা নয়

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT