চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যাকবেথ’-এর আট প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক নাটক ‘ম্যাকবেথ’ মঞ্চে আসছে আগামী ৯ অক্টোবর।

বিভাগের অধ্যাপক ও উপমহাদেশের বহুমাত্রিক নাট্যব্যাক্তিত্ব ড. ইসরাফিল শাহীন নাটকটি নির্দেশনা দিচ্ছেন। এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের অভিনয়ে ‘ম্যাকবেথ’ নাটকটির মোট ৮টি প্রদর্শনী হবে।

৯, ১০, ১১ ও ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় এবং ১২ ও ১৩ অক্টোবর বিকাল ৪ টা ও সন্ধ্যা ৭ টায় নাটমন্ডলে। ৯ অক্টোবর নাট্য প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন খ্যাতনামা নির্দেশক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। যার পরিকল্পনা সহযোগীতায় আছেন বিভাগীয় শিক্ষক তানভীর নাহিদ খান ও মহসিনা আক্তার। এছাড়া এমএ ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অনার্স ২য় সেমিস্টার, ৪র্থ সেমিস্টার ও ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরাও অভিনয় ও ডিজাইনে অংশ নেয়ায় প্রযোজনাটির সৃষ্টিপ্রক্রিয়া যেন বিভাগের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি সকলের শ্রম-শিক্ষণ-প্রশিক্ষণ-উদ্ভাবনের যৌথ উদযাপন-চিহ্নে পরিণত হয়েছে বলে জানান ড. ইসরাফিল শাহীন।

নাটকটি প্রসঙ্গে তিনি জানান, এই আততায়ী সময়ে আমাদের জীবন, আমাদের দেশ, আমাদের পৃথিবীর অন্তর্গত বিপন্নতা যেন হত্যা ও রক্তে পরিপ্লুত ম্যাকবেথের মতন রাজনৈতিক-মনস্তাত্ত্বিক নাটকটিতে শেক্সপিয়রীয় স্থান-কালরহিত এক অমোঘ ভাষায় ফুটে ওঠেছে। আমরা যা করে ফেলি আর আমাদের নৈতিক মূল্যবোধ অর্থাৎ কর্ম ও মর্ম-এ দুয়ের সংঘর্ষই যেন ম্যাকবেথ। এই সংঘর্ষই যেন মানুষের নিয়তি। এই নিয়তি থেকে কি আমাদের নিস্তার নেই? এইসব প্রশ্ন মোকাবিলা করতেই থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ সমাজকে নিমন্ত্রণ জানায়-‘এসো, আমরা বীজ বপন করি,/তাহলে মাটি আমাদের একটি ফুল/উপহার দেবে।’

ম্যাকবেথ নাটকটির প্রতিটি প্রদর্শনীতে আসন সংখ্যা মাত্র ৮৫টি এবং টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ ও ২০০ টাকা।

ট্যাগ: ম্যাকবেথলিড বিনোদনশেক্সপিয়রসৈয়দ শামসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিখোঁজ সাংবাদিককে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়েছে: তুরস্ক

পরবর্তী

রসিকতাই দেখছি রাষ্ট্রপতির, ইঙ্গিতটা নয়

পরবর্তী
রাষ্ট্রপতি

রসিকতাই দেখছি রাষ্ট্রপতির, ইঙ্গিতটা নয়

‘কোটা বহাল না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ চলবে’

সর্বশেষ

ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT