শিক্ষা

নিখোঁজ ঢাবি ছাত্রের লাশ মিলল আবাসিক হোটেলে

Clínic owner’s body in a bag floating in the Dhaleshwari River. Channel i News - চ্যানেল আই নিউজ

A body in a bag floating in the Dhaleshwari River, related to a news incident in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আদনান সাকিবের মরদেহ রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের ছাত্র।

বুধবার পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। নিহত আদনান নীলফামারীর ডিমলা জেলার গ্রাম উত্তর সোনাখুলী বাসিন্দা।

পুলিশ জানায়, নিহতের লাশ বুধবার দিবাগত রাত ৩ টার দিকে সেগুনবাগিচার কর্ণফুলী হোটেলের ১০৭ নম্বর কক্ষের দরজা ভেঙে উদ্ধার করা হয়।

পরে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোয় পুলিশ।

নিহতের স্ত্রী গতকাল রাতে শাহবাগ থানায় করা সাধারণ ডায়েরিতে বলেন, তার স্বামী ২৭ অক্টোবর বুধবার বেলা ২টায় সময় সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয় এবং সন্ধ্যা ৬টার দিকে তার সাথে শেষবার ফোনে কথা বলেন।

এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আদনান সাকিবের স্ত্রী আজিমপুর ছাপড়া মসজিদ এতিমখানা কলোনিতে বসবাস করেন।

বিষয়:আবাসিক হোটেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…