চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ গৃহবধূর মরদেহ মিললো শ্বশুরবাড়ির উঠানের মাটির নিচে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:১১ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
লাশ

কক্সবাজারের মহেশখালীতে নিখোঁজ হওয়ার ৬ দিন পর গৃহবধূ আফরোজার লাশ শ্বশুরবাড়ির উঠানের মাটি খুুুঁড়ে উদ্ধার করা হয়েছে।

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন গৃহবধূ আফরোজা বেগম।

অনেক খোঁজাখুঁজির পর মহেশখালী থানা পুলিশ শনিবার ১৭ অক্টোবর রাত ১১টায় তার স্বামী রাকিব হাসান বাপ্পির বাড়ির আঙ্গিনার মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত আফরোজা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামের মোঃ ইসহাকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে উত্তর নলবিলা গ্রামের হাসান বশিরের ছেলে বদরখালী কলেজের খণ্ডকালীন প্রভাষক রাকিব হাসান বাপ্পির সাথে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল।

পারিবারিক কলহের জের ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পর্যন্ত গড়ায়। কিছুদিন আগে মামলায় আপোষের মাধ্যমে বাপ্পি আফরোজাকে তার বাড়িতে নিয়ে যায়। এরইমধ্যে গত ১২ অক্টোবর বাপ্পির মা রোকেয়া হাসান আফরোজা নিখোঁজ হয়েছে বলে আফরোজার বাবার বাড়িতে খবর দেয়। নিখোঁজের এই খবরটি আফরোজার বাবার পরিবার মহেশখালী থানায় অবগত করে এবং পুুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর আফরোজার স্বামী রাকিব হাসান বাপ্পিও পলাতক হয়ে যায়। বাপ্পি কেন পলাতক হলো এ নিয়ে পুলিশের পাশাপাশি পুরো এলাকায় সন্দেহ সৃষ্টি হয়।

Reneta

গোপন সূত্রে খবর পেয়ে এবং বাপ্পির ১ম স্ত্রীর শিশু কন্যার তথ্যমতে মহেশখালী থানার পুলিশ শনিবার বিকেল থেকেই মহেশখালী উপজেলার উত্তর নলবিলা এলাকায় অভিযান চালায়। রাত ১১টার দিকে পুলিশ গৃহবধূ আফরোজার শ্বশুর বাড়ির উঠানের এক কোনায় মাটি খুঁড়ে আফরোজার লাশ উদ্ধার করে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই জানান, গভীর রাতে নিখোঁজ আফরোজার মরদেহ তার স্বামী বাপ্পির বাড়ির উঠানে গর্ত খুঁড়ে উদ্ধার করা হয়। আফরোজাকে খুন করে মাটিতে পুঁতে রেখেছিল।

রোববার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার পর আফরোজার স্বামী ও শ্বশুরবাড়ির সবাই পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারগৃহবধূনিখোঁজমহেশখালী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কুলি নাম্বার ওয়ান’ ছবির প্রচার করবেন না সারা

পরবর্তী

More than a teacher or a mentor

পরবর্তী

More than a teacher or a mentor

নিজ উদ্যোগে ঝুলন্ত তার অপসারণ করবে আইএসপিএবি ও কোয়াব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT