বিনোদন

‘কুলি নাম্বার ওয়ান’ ছবির প্রচার করবেন না সারা

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি, যাত্রা ও দর্শকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ও একজন মহিলা যাত্রা ও দর্শকদের সাথে হাসিমুখে দেখা যাচ্ছে, বাংলাদেশের একটি ট্রানজিট স্টেশনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদককাণ্ডে নাম জড়িয়েছে সারা আলি খানের। বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হওয়ার ভয়ে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন তিনি। আর একারণেই ‘কুলি নাম্বার ওয়ান’ ছবির প্রচারণায় থাকবেন না তিনি।

আগামী মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সারা ও বরুণ ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’। এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফকে বলেছেন, ‘ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবাই মনে করছেন সারা প্রেস কনফারেন্সে না থাকলেই ভালো হবে। এমনকি ডেভিড ধাওয়ান ও বরুণ ধাওয়ানও স্বজনপোষণ প্রসঙ্গে আপত্তিকর প্রশ্ন এড়াতে অল্প কিছু মিডিয়ার সঙ্গে কথা বলবেন।’

১৯৯৫ সালে গোবিন্দ আর কারিশমা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেক এই ছবি। এই ছবিতে গোবিন্দ আর কারিশমা কাপুরের জায়গায় দেখা যাবে বরুণ ধাওয়ান ও সারা আলী খানকে। কারিশমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন কাদের খান। আর রিমেকে তার স্থানে দেখা যাবে পরেশ রাওয়ালকে। ‘কুলি নম্বর ওয়ান’-এর পরিচালক ছিলেন বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান। এই রিমেক ছবিটিও তিনিই পরিচালনা করবেন।

বিষয়:কুলি নম্বর ওয়ান কুলি নাম্বার ওয়ান ডেভিড ধাওয়ান বরুণ ধাওয়ান সারা আলি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…