চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিখোঁজ শব্দের খোঁজে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
বই পড়ার সময় মনোযোগী ব্যক্তি হাতে লেন্স দিয়ে বই দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ভাষায় হারিয়ে যাওয়া শ্রুতিমধুর ও সমৃদ্ধ শব্দের সন্ধানে ‘নিখোঁজ শব্দের খোঁজে’ শীর্ষক কার্যক্রম গ্রহণ করেছে কোকা-কোলা বাংলাদেশ।

নিখোঁজ শব্দগুলো ব্যবহারে উৎসাহিত করা এবং চর্চা বৃদ্ধি করাই মাসব্যাপী এই কার্যক্রমের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাতৃভাষা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই আয়োজন নিয়ে এসব তথ্য জানানো হয়।  

মাসব্যাপী পুরো কার্যক্রমের তত্ত্বাবধান করবেন বিশিষ্ট অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং জনপ্রিয় লেখক ও উপন্যাসিক আনিসুল হক।

এই কার্যক্রমের আয়োজক প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশ সংবাদ সম্মেলনে জানান, বাংলা ভাষার কিছু শব্দ এখন আর ব্যবহৃত হচ্ছে না। যেগুলো আগে কথায় এবং লেখায় বহুল ব্যবহৃত ছিল। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শব্দগুলোকে জনপ্রিয় করে তুলতে এবং শব্দগুলোকে তরুণ প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে ও ব্যবহারে উৎসাহিত করতে এই আয়োজন।ফিঙ্গারপ্রিন্টিং সিস্টেমের বিভিন্ন ধরণের ছবি, বিভিন্ন ধরণের ফিঙ্গারপ্রিন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হারিয়ে যাওয়া শব্দগুলোকে ফিরিয়ে আনতে মাসব্যাপী শোভাযাত্রা, প্রচারপত্র, দেয়াল লিখন, কোকা-কোলার বোতলের গায়ে ওইসব শব্দের অর্থসহ শব্দ ব্যবহার এবং কুইজসহ আরও অনেক আয়োজন থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Reneta

বাংলা ভাষা নিয়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হবে। এই উৎসবে হারিয়ে যাওয়া শব্দ নিয়ে থাকছে কুইজ, নিখোঁজ শব্দ জমা দেয়ার খেলা এবং উৎসব শেষ হওয়ার দিন থাকছে মঞ্চ নাটক। ২০টি সরকারি ও বেসরকারি বিশ^বিদ্যালয় ছাড়াও বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন ও শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালায় মঞ্চায়ণ করা হবে হারিয়ে যাওয়া বাংলা শব্দ নিয়ে রচিত একটি নাটক।

এছাড়াও এই কার্যক্রমের জন্য একটি ওয়েবসাইট ২১ চালু করা হয়েছে। সেখানে বাংলা শব্দ নিয়ে মজার খেলা ও কুইজের আয়োজন থাকবে যেখানে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন এবং পুরস্কার জিততে পারবেন। কার্যক্রমের শেষ প্রান্তে ওয়েবসাইটে জমা হওয়া নিখোঁজ শব্দগুলোকে জড়ো করে একটি বই প্রকাশ করা হবে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোকা-কোলা বাংলাদেশবাংলা ভাষা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT