আন্তর্জাতিক

নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে আগুন

নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে আগুন

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এখন ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে অবস্থান করছেন।

গার্ডিয়ান জানায়, সোমবার সকাল ৭টার আগে বহুতল এই ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বৈদ্যুতিক বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পরে ফায়ার সার্ভিসের প্রায় ৮৪ জন কর্মী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজন ফায়ার সার্ভিস কর্মী ও একজন সাধারণ নাগরিক আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বহুতল এই ট্রাম্প টাওয়ারে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অফিসসহ অনেক বাসস্থান রয়েছে।

বিষয়:ট্রাম্প টাওয়ার ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…