ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের পৃষ্ঠপোষক ইভ্যালি

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা ইভ্যালি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা ইভ্যালি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে উপস্থিত, যেখানে তারা নতুন কিটের উদ্বোধন করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলতে মঙ্গলবার নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। করোনা বিরতির পর টাইগারদের প্রথম বিদেশ সফরে পৃষ্ঠপোষক হয়েছে অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি। খেলোয়াড়দের কিট পার্টনার হয়েছে তাদেরই অঙ্গ প্রতিষ্ঠান ইফুড।

দুই কোটি টাকায় টাইগার-কিউই সিরিজের জন্য জাতীয় দলের প্রধান স্পন্সর হয়েছে ইভ্যালি।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় প্রতিষ্ঠানটির নাম। পরে উন্মোচন করা হয় জাতীয় দলের জার্সি।

এসময় উপস্থিতি ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও অন্যান্যরা।

গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে জার্সিতে খেলেছিল বাংলাদেশ, সেটিই গায়ে জড়িয়ে কিউইদের বিপক্ষে লড়বেন তামিম-মুশফিকরা।

নিউজিল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ২০, ২৩ ও ২৬ মার্চ। টি-টুয়েন্টি সিরিজের খেলা ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

বিষয়:বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…