ক্রিকেট

নিউজিল্যান্ডে টাইগারদেরও ক্রিসমাসের ছুটি

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, কোচের নির্দেশনা নিচ্ছে ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে বাংলাদেশের ক্রিকেট দল অনুশীলন করছে, কোচের সাথে আলোচনা ও নির্দেশনা নিচ্ছে ক্রিকেটাররা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দল ক্রাইস্টচার্চ ছেড়ে শুক্রবার তাওরাঙ্গায় পৌঁছেছে। শনিবার বিশ্রামে কাটিয়েছেন মুমিনুল-মুশফিকরা। বড়দিনের ছুটিতে থাকা পুরো দলের জন্য রাখা হয়নি কোনো অনুশীলন সেশন।

তাওরাঙ্গার অদূরে মাউন্ট মঙ্গানুইতে হবে সিরিজের প্রথম টেস্ট। দীর্ঘ কোয়ারেন্টিনের পর ক্রাইস্টচার্চে কয়েকটা দিন হয়েছে হালকা অনুশীলন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানালেন, রোববার থেকেই কঠোর অনুশীলন শুরু হবে টাইগারদের।

‘আজকে আমাদের ডে অফ। কারণ আজকে ক্রিসমাস এখানে, সবার ছুটি। কেউ কাজ করছে না। আমাদের ছেলেদেরও তাই ছুটি। ক্রাইস্টচার্চে আমরা খুব ভালো ট্রেনিং করে এসেছি। গতকাল জিম সেশন ছিল। আগামী দুইদিন, মানে ২৬ ও ২৭ ডিসেম্বর আমরা ট্রেনিং করব। আশা করি কঠোর ও ভালো ট্রেনিং হবে।’

‘২৮ ও ২৯ তারিখ আমাদের প্রস্তুতি ম্যাচ আছে। ৩০ তারিখ আবার বিরতি। ৩১ তারিখে অনুশীলনের পর আমরা প্রথম টেস্ট ম্যাচ খেলব ১ তারিখ থেকে। এখন পর্যন্ত সব ভালো। খেলোয়াড়রা ফিট আছে, ভালো আছে। অনুশীলনও ভালো হচ্ছে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব।’

বিষয়:ক্রিসমাস বাংলাদেশ দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…