চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে ছোট সংগ্রহে ‘বড়’ সিরিজ হারল অজিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দু’ম্যাচে যতটা দাপটে জিতেছিল নিউজিল্যান্ড, পরের দু’ম্যাচে তারও বেশি দাপটে জিতে সিরিজে সমতা টেনেছিল অস্ট্রেলিয়া। কিন্তু পাঁচ টি-টুয়েন্টির লড়াইয়ে শেষ ম্যাচে বড় সংগ্রহ গড়তে না পারার মাশুল দিয়ে ম্যাচ ও সিরিজ দুই’ই হারিয়েছে অজিরা। কিউইরা উল্লাসে মেতেছে ৭ উইকেটের জয়ে।

আইসিসির টি-টুয়েন্টি বিশ্বকাপ পরিক্রমার মধ্যে পড়া সিরিজ বলে অজি-কিউইদের এই লড়াই নিয়ে বাড়তি আগ্রহ ছিল। যেটির সমাপ্তি ঘটল ৩-২ ব্যবধানে।

রোববার ওয়েলিংটনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪২ রানের মাঝারি সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেট ও ২৭ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে নিউজিল্যান্ড।

সিরিজ ফয়সালার ম্যাচে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩২ বলে ৩৬, ম্যাথু ওয়েড ২৯ বলে ৪৪, মার্কাস স্টয়নিস ২৬ বলে ২৬ ছাড়া বলার মতো অবদান রাখতে পারেননি কোনো সফরকারী ব্যাটসম্যান।

কারণটা স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিং। ইশ সোধি ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে সেরা। ২টি করে উইকেট গেছে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের দখলে। এক উইকেট মার্ক চ্যাপম্যানের। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করেছেন মিচেল স্যান্টনার।

জবাব দিতে নেমে ৭১ বলে ১০৬ রানের উদ্বোধনী জুটি এনে ম্যাচের ভাগ্য গড়ে দেন ডেভন কনওয়ে ও মার্টিন গাপটিল। কনওয়ে ২৮ বলে ৩৬ করে ফিরেছেন। গাপটিলের পাশে ৭ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭১ রানের ঝড়।

Reneta

মাঝে অধিনায়ক কেন উইলিয়ামসন রানের খাতা খুলতে পারেননি। গ্লেন ফিলিপস ১৬ বলে অপরাজিত ৩৪ করে সেটি বুঝতেই দেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাপটিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৬ শ্রমিক নিহত

আগস্ট ৭, ২০২৬

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT