চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর যাবজ্জীবন সাজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের মসজিদে হামলা চালিয়ে ৫১ জনের হত্যাকারীকে প্যারোল ছাড়াই যাবজ্জীবনের সাজা দিয়েছে নিউজিল্যান্ডের আদালত।

দেশটির ইতিহাসে এই প্রথম কাউকে এমন সাজা দেওয়া হলো।

গত বছরের মার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় ব্রেনটন ট্যারেন্ট ৫১টি হত্যার অভিযোগ, ৪০টি হত্যাচেষ্টার অভিযোগ ও একটি সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত হন।

Banglabid

বিচারক তার এই কাজকে ‘অমানবিক’ অভিহিত করে বলেন, সে কোনো দয়া দেখায়নি।

বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের একটি আদালতে বিচারক ক্যামেরন ম্যান্ডার বলেন, অপরাধগুলো এতটাই ভয়াবহ যে মৃত্যুর আগ পর্যন্ত অপরাধীকে আটক রাখা হলেও শাস্তির প্রয়োজনীয়তা হারাবে না।

প্যারোল ছাড়াই যাবজ্জীবনের সাজার বিষয়ে বিচারপতি মান্ডার বলেন, এই অপরাধে না হলে আর কবে হবে?

Reneta

তবে আইনজীবীর মাধ্যমে ট্যারেন্ট জানিয়েছে, সে যাবজ্জীবন সাজার কোনো বিরোধিতা করবে না। এমনকি এর আগে কথা বলার অধিকারও গ্রহণ করেনি সে।

গত বছরের মার্চে ওই হামলার ঘটনার পরে নিউজিল্যান্ডে কঠোর বন্দুক আইন প্রণয়ন করা হয়।

চারদিন ব্যাপী এই সাজার শুনানি চলে এবং ৬০ জন আক্রান্তের বর্ণনা শোনা হয়। শেষদিন আদালতে কোরআনের আয়াত পাঠ এবং নিহতদের ছবি আদালতে দেখানো হয়।

২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করে অস্ট্রেলিয়ান ব্রেনটন ট্যারেন্ট। সেই হামলার সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভও করে সে। ক্রাইস্টচার্চ থেকে প্রায় এক ঘণ্টা দক্ষিণে অ্যাশবার্টনের তৃতীয় মসজিদে হামলা চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডমসজিদযাবজ্জীবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: বিশ্বব্যাপী ১ কোটি ৬৮ লাখ ৭০ হাজারের বেশি মানুষ সুস্থ

পরবর্তী

জটিল অস্ত্রোপচার হয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রণদীপ হুদা

পরবর্তী

জটিল অস্ত্রোপচার হয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রণদীপ হুদা

অটো রাইস

দিনাজপুরে অপরিকল্পিত অটো-রাইস মিলের প্রভাবে বিপর্যস্ত পরিবেশ

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT