ক্রিকেট

নিউজিল্যান্ডের ক্যাম্পে করোনার হানা

নিউজিল্যান্ডের ক্রিকেট দল অনুশীলন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের ক্রিকেট দল একটি মাঠে অনুশীলন করছে, খেলোয়াড়রা প্রশিক্ষণে অংশ নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। বেন স্টোকসদের মুখোমুখি হওয়ার আগে ব্রাইটনে সাসেক্সের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের। ম্যাচের আগের সকালে দুঃসংবাদ হয়ে এসেছে দলের তিন সদস্যের করোনা আক্রান্তের খবর।

করোনা শনাক্ত হয়েছে দুই ক্রিকেটার হেনরি নিকোলাস এবং অভিষেকের অপেক্ষায় থাকা ব্লেয়ার টিকনারের। সঙ্গে কিউইদের বোলিং গুরু শেন জার্গেনসেন আক্রান্ত হয়েছেন করোনায়। আগামী পাঁচ দিন হোটেলবন্দি থাকতে হবে তাদের।

দলের বাকি সদস্যরা এখন পর্যন্ত সুস্থ রয়েছেন। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন অনুসারে করোনা পরীক্ষাও অব্যাহত থাকবে সকলের।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাসেক্সের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে অবশ্য বাধা নেই নিউজিল্যান্ডের।

বিষয়:ইংল্যান্ড নিউজিল্যান্ড বেন স্টোকস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…