বিনোদন

না জিতলে গল্পের কোনো দাম নেই: সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্তের কান্নার ছবি, যা তার জীবনের কঠিন সময়ের প্রতিফলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্জয় দত্তের কান্নার ছবি, যেখানে তিনি তার জীবনের সংগ্রামের সময় অনুভব করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যানসার জয় করে ‘কেজিএফ টু’-এর শুটিং করেছিলেন সঞ্জয় দত্ত। তার চরিত্র ‘আধিরা’ নিয়ে চলছে মাতামাতি। জীবনের নানা বাধা জয় করে সামনে এগিয়ে চলেছেন তিনি। সম্প্রতি ভক্তদের উদ্দেশে সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানেও দিয়েছেন অনুপ্রেরণা।

অভিনেতা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে ব্যায়াম করতে দেখা গেছে। জিমে ভারী চেইন তুলতে দেখা গেছে তাকে। ক্যাপশনে লিখেছেন, ‘না জিতলে গল্পের কোনো দাম নেই, তাই জিতুন!’

২০২০ সালে ক্যানসার ধরা পড়েছিল সঞ্জয় দত্তের। বিষয়টি জানতে পেরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন অভিনেতা। সেই সময় সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভক্তদের সঙ্গে সে কথা শেয়ার করে নিয়েছিলেন তিনি। সেলেব্রিটি থেকে ভক্তরা সবাই সঞ্জয়ের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। মাস কয়েক টানা চিকিৎসা চলে অভিনেতার। এরপর সঞ্জয় দত্ত জানান তিনি ক্যানসার মুক্ত।

বর্তমানে বড় বড় প্রোজেক্টে কাজ করছেন অভিনেতা। সঞ্জয় দত্তের হাতে আছে ‘সমশেরা’, ‘ঘুডচাডি’ এবং ‘পৃথ্বীরাজ’-এর মতো বড় বাজেটের ছবি। এছাড়াও সম্প্রতি তিনি বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন যেগুলোর ঘোষণা আসবে শিগগির।

বিষয়:কেজিএফ ক্যানসার পৃথ্বীরাজ বলিউড সঞ্জয় দত্ত সমশেরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…