চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা দর্শনার আবিরে রঙিন হলেন শাকিব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২১
বিনোদন
A A
নায়িকা দর্শনা ও শাকিবের জন্মদিনের আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

“ওরে গৃহবাসী
খোল দ্বার খোল, লাগল যে দোল
স্থলে, জলে, বনতলে লাগল যে দোল
দ্বার খোল, দ্বার খোল।”

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতোই বিশেষ এই দিনে বরাবরই দোলে মেতে উঠে বাঙালি। আবিরের রঙে রঙিন হয়ে উঠে চারদিক। আট থেকে আশি, কেউ বাদ যান না এই রঙের খেলা থেকে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। চলছে করোনাকাল। সকলকে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি! তবে এরমাঝেও কলকাতার নায়িকা দর্শনা বণিকের আবিরের রঙে রঙিন হয়ে উঠেন দেশের তারকা অভিনেতা শাকিব খান!

জন্মদিনেও ‘অন্তরাত্মা’ ছবির শুটিং করছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। আছেন পাবনায়। এই ছবির শুটিং স্পটেই রবিবার (২৮ মার্চ) হঠাৎ তাকে আবির মেখে রাঙিয়ে দিলেন নায়িকা দর্শনা! কিছু বুঝে উঠার আগেই লাল, নীল, হলুদসহ হরেক রঙে রঙিন হয়ে উঠেন শাকিব।

গায়ের পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই, একটু আগেও এটা ছিলো ধবধবে সাদা! নায়ক প্রথমে কিছু বুঝতে পারছিলেন না। না বুঝে নায়কও আবির হাতে নিয়ে মেখে দিলেন নায়িকাকে! এরপরই সারা শুটিং ফ্লোরে হইহুল্লোড় পড়ে যায়। শুরু হয় একে অপরকে আবির মেখে দেওয়ার প্রতিযোগিতা!

কিছুক্ষণ পর জানা গেলো আসল ঘটনা। সনাতনী হিন্দু ধর্মের দোল পূর্ণিমা। এই তিথিতে বৃন্দাবনে রাধা-কৃষ্ণ একসঙ্গে হোলি খেলে রঙিন হয়ে উঠেছিলেন। হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস এই পূর্ণিমাতে সামান্য কিছু পূজা অর্চনা তাদের জীবনে শুভ ফল আনবে।

এমন শুভ দিনে শুটিংয়ের ফাঁকে নায়িকা দর্শনা তাই এ পরিকল্পনা এঁটেছিলেন নায়ককে জন্মদিনে আবিরে রাঙাতে। এই দিনে শুটিংয়ের শেষে এসে ছবিটির প্রযোজক সোহানী হোসেন ও পরিচালক ওয়াজেদ আলী সুমন নায়ককে দ্বিতীয়বারের মতো চমকে দিতে যখন জন্মদিনের কেক কাটেন এ সুযোগটাই কাজে লাগান নায়িকা।

সবার মাঝে শাকিবের গালে জামায় মেখে দেন বাহারি রং। শাকিব খান এদিন ৪২ বছরে পা রাখলেন! বিশেষ এ দিনটি ঢাকায় থাকা হয়নি ‘কিং খান’ এর। আছেন পাবনা সদরে। এখানে আসন্ন ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং করছেন। সোহানী হোসেনের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। জন্মদিন উপলক্ষে প্রযোজক সোহানী হোসেন বিশেষ চমক দেন শাকিব খানকে, যা এ নায়ক কখনও ভুলবেন না বলে জানিয়েছেন।

জন্মদিনের প্রথম প্রহরে অন্তরাত্মার প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন রাত ১২ টা ১ মিনিটে দুটি হাতি ও ব্যান্ডপার্টি, সমগ্র রিসোর্টে আলোকসজ্জা ও শাকিবের ব্যানার দিয়ে মোড়িয়ে দিয়ে চমকে দেন। বিরাট জাঁকজমকপূর্ণ আয়োজনে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কাটেন। যা দেখে শাকিব খান বিস্মিত হন। পরে রবিবার রাতে আবার ও গেটটুগেদার আয়োজন করেন।

ট্যাগ: অন্তরাত্মাএস ওয়াজেদ আলী সুমনচমকদোলপ্রযোজকলিড বিনোদনশাকিব খানসিনেমাসোহানী হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রানপ্রসবা সিরিজে ইংল্যান্ডকে আটকে শেষ হাসি কোহলির

পরবর্তী

মিয়ানমারের কারেন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলা

পরবর্তী
মিয়ানমার কারেন রাজ্যে বিমান হামলার ফলে হতাহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের কারেন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলা

করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রস্তুতি ও পরীক্ষা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ব্রাজিলে সর্বোচ্চ মৃত্যু, সংক্রমণ বেশি ভারতে

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT