পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টিতে বাংলাদেশের দেয়া ১২৩ রানের লক্ষ্যের পেছনে ছুটতে যেয়ে ৪ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছে অস্ট্রেলিয়া। দুটি উইকেটই নিয়েছেন নাসুম আহমেদ।
ফিরে গেছেন ড্যান ক্রিস্টিয়ান ৩ ও মিচেল মার্শ ৪ রানে। প্রথমজনকে বোল্ড ও দ্বিতীয়জনকে এলবিডব্লিউ করেছেন দারুণ সিরিজ কাটানো টাইগার স্পিনার নাসুম।
মিরপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেটে ৩১ রান তুলেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক ম্যাথু ওয়েড ২০ ও বেন ম্যাকডারমট ৪ রানে ব্যাট করছেন।
আগে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ১২২ রান। নাঈম শেখ ২৩ ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ১৯ রান।
টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজ হারের পর চতুর্থ টি-টুয়েন্টিতে প্রথম জয়ের দেখা পায় টিম অস্ট্রেলিয়া।







