ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্ত্রাসী হামলার ঘটনায় আরো ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে তিনদিনে মোট ৭৪ জনকে গ্রেফতার করা হলো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের ওপর দু’ দফা হামলার ঘটনায় ২ হাজার জনকে আসামি করে মামলা হয়।
তবে গণগ্রেফতার নয় বরং প্রকৃত অপরাধীকে গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
আর নাসিরনগরে সাম্প্রদায়িক হামলা রোধে ব্যর্থতার জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমদকে প্রত্যাহার করা হয়েছে।









