রাজনীতি

নাসিক নির্বাচন পরিচালনায় নানক-আজমের নেতৃত্বে টিম গঠন আওয়ামী লীগের

নাসিক নির্বাচন পরিচালনায় নানক-আজমের নেতৃত্বে টিম গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসিক নির্বাচন পরিচালনায় নানক ও আজমের নেতৃত্বে আওয়ামী লীগের টিম গঠন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে আহ্বায়ক করে টিম গঠন করা হয়েছে।

সোমবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নাসিক সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে আহবায়ক এবং ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে সদস্যসচিব করে এই টিম গঠন করা হয়েছে।

টিমের বাকি সদস্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম -সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর। বাকিদের নাম প্রয়োজন অনুযায়ী সময়মতো অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

বিষয়:আওয়ামী লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…