বাংলাদেশ

নাশকতার সব মামলার বিচার দ্রুত শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নাশকতার সব মামলার বিচার দ্রুত শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রেখে নাশকতার সব মামলার বিচার দ্রুত শুরু করে শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনা ও রাজশাহী বিভাগীয় কমিশনার এবং বগুড়া ও সাতক্ষীরাসহ ৬ জেলার উন্নয়ন কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও কর্মকর্তারা অংশ নেন বৈঠকে।

বিষয়:নাশকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…