অপরাধ

নারী সাংবাদিকের উপর হামলাকারী ৩ বখাটের বিরুদ্ধে মামলা

নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনীর সদস্যরা নারী সাংবাদিকের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেসরকারি টেলিভিশনের একজন নারী সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর-১০ এর গ্যালাক্সি ভবনের সামনে ইভটিজিং এর প্রতিবাদ করায় বেসরকারী টিভি চ্যানেলের এক নারী সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন বখাটে যুবককে আটক করে। তারা হলেন- ফারুক, নজরুল ও রিপন। তবে মূল বখাটে মামুন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা ঘটনাস্থল থেকে তিন বখাটে যুবককে আটক করেছি। তাদের মধ্যে আরও একজন পালিয়েছে। তাকেও আটকের চেষ্টা চলছে।

‘ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাদের কোর্টে চালান করা হয়েছে’, বলেন ওসি মো. নজরুল ইসলাম।

ভুক্তভোগী নারী সাংবাদিক চ্যানেল আই অনলাইনকে বলেন: শপিং শেষে মাকে সঙ্গে নিয়ে মিরপুর ১০ থেকে বাসায় যাওয়ার পথে একজন আমাকে অশ্লীল কথা বলে। তখন প্রতিবাদ করতে গেলে চার-পাঁচ জন যুবক আমার হাত ধরে টানা-হেচড়া করে এবং গায়ে হাত তোলে। পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

বিষয়:নারী সাংবাদিকের উপর হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…