চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী লাঞ্ছনার প্রতিবাদে ৬ষ্ঠ দিনের মত মানববন্ধন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:২৩ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০১৫
অন্যান্য
A A

পয়লা বৈশাখে টিএসসি এলাকায় ৬ষ্ঠ দিনের মত নারী লাঞ্ছনার ঘটনা প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রক্টরের দায়িত্বে অবহেলার অভিযোগে আবারো পদত্যাগ দাবি করেন।

সোমবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি এবং অপরাজেয় বাংলায় পাদদেশে শিক্ষার্থীরা হাতে হাত ধরে মানবন্ধন করেন।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী-শিক্ষক, ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মহিলা পরিষদ,মহিলা আইনজীবী সমিতি ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

Banglabid

তাদের সবার একটাই দাবি দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দেয়া হোক। নারীর প্রতি লাঞ্ছনাকারীদের গ্রেফতারে সময়ক্ষেপনের অভিযোগ করে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। নারীদের সঙ্গে যারা এমন বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর ও পুলিশের দায়িত্বে অবহেলার কড়া সমালোচনা করেন মানববন্ধনে থাকা শিক্ষার্থীরা। নারী লাঞ্ছনার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র বা সংগঠনের কেউ জড়িত কিনা সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে পরিষ্কার তথ্যও জানতে চায় শিক্ষার্থীরা।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক চিহ্নিত দোষীদের গ্রেফতারের সাত দিনের আল্টিমেটাম শেষে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারকলিপি দেবার কর্মসূচিসহ ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন।

Reneta

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড: ফরিদ উদ্দীন আহমেদও দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।

এদিকে দুপুরে রাজু ভাস্কর্যের সামনে দোষীদের গ্রেফতারের দাবিতে টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মানববন্ধন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিএসসিযৌন হয়রানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার বাসার নিরাপত্তায় থাকা পুলিশ প্রত্যাহার

পরবর্তী

স্পেনে ছাত্রের হাতে শিক্ষক খুন

পরবর্তী

স্পেনে ছাত্রের হাতে শিক্ষক খুন

দলীয় সদস্যরা নতুন অফিসে একত্রিত হয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনের যাত্রা শুরু

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT