চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ফুটবলে পুরুষের সমান বেতনের দাবি, আদালতে খারিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ০৩, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

পুরুষদের সমান বেতন কেনো দেয়া হচ্ছে না এই দাবিতে আদালতে মামলা ঠুকে দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নারী ফুটবলাররা। আদালতে মামলাটি টেকেনি, খারিজ হয়ে গেছে।

মার্কিন জাতীয় নারী দলের ২৮ ফুটবলার মিলে মামলা করেছিলেন। সমান সমান বেতনের দাবিতে ৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করেছিলেন তারা।

ফুটবলারদের মুখপাত্র মলি লেভিনসন জানিয়েছেন তারা সিদ্ধান্তের বিরুদ্ধে আবারও আপিল করবেন, ‘আমরা হতাশ ও বাকরুদ্ধ। সমান পারিশ্রমিকের দাবিতে আমাদের লড়াই চলবেই।’

মামলা খারিজ করে দেয়ার পেছনে আদালতের যুক্তি ছিল, ‘পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলাররা গড়ে ও মোটামুটি মানের ভালো বেতনই পান।’

লড়াইয়ে দেশটির নারী ফুটবলাররা অবশ্য পাশে পেয়েছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনকে। ফুটবলারদের ‘আশা না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন’ এ রাজনীতিবিদ।

বাইডেন হুমকি দিয়ে বলেছেন প্রেসিডেন্ট হলে বিশ্বকাপের ফাণ্ড বন্ধ করে দেবেন, ‘মার্কিন সকার দলের সবাইকেই সমান পারিশ্রমিক দিতে হবে, নইলে আমি প্রেসিডেন্ট হলে তোমাদের অন্য কোথায় বিশ্বকাপের ফাণ্ড খুঁজতে হবে।’

Reneta

গত গ্রীষ্মে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতেছে মার্কিন নারী ফুটবল দল। দলটির আছে পাঁচবার অলিম্পিক সোনা জয়ের রেকর্ড।

আদালতের সিদ্ধান্তের পর গত বিশ্বকাপে গোল্ডেন বল ও গোল্ডেন বুট বিজয়ী স্ট্রাইকার মেগান রেপিনো টুইটারে জানিয়েছেন তারা লড়াই চালিয়ে যাবেন, ‘সমমানের পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবেই।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতনারী ফুটবলবেতনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT