চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবস: প্রত্যাশা একটাই, কষ্টগুলোর অবসান হোক

নাসরিন আক্তারনাসরিন আক্তার
১০:৫২ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
মতামত
A A

আমি প্রতিনিয়ত কষ্ট পাই। রাস্তাঘাটে চলতে ফিরতে কষ্ট পাই। হোস্টেলে রুমমেটদের সাথে কথা বলতে গেলে কষ্ট পাই। খবর পড়তে গেলে কষ্ট পাই। টিভি চালু করলেই কষ্ট পাই। শপিংয়ে গেলে কষ্ট পাই। বাড়িতে মায়ের সাথে কথা বলতে বলতে যতই সতর্ক থাকি না কেনো তবুও কষ্ট পাই। বাড়িতে গেলে পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলতে গেলে কষ্ট পাই।

আমি কষ্ট পাই যখন রাস্তায় চলতে গেলে পাশের পুরুষটি তার ওপাশে হাজার ফুট জায়গা থাকা সত্ত্বেও আমার গা ঘেঁসে চলে যায়, আমার গায়ের কোনো অংশে ইচ্ছাকৃতভাবে চাপ দিয়ে চলে যায়। আমার ভীষণ কষ্ট হয় যখন পাবলিক ট্রান্সপোর্টে কোনো মেয়ের গায়ের কাপর ব্লেড দিয়ে কেটে দেয়ার কথা শুনি, বিভিন্ন জাতীয় উৎসবগুলোতে একজোট হয়ে শকুনের দল কোনো নারীর উপর হামলে পড়েছিলো বলে শুনি।

আমার ভীষণ কষ্ট হয় যখন পত্রিকার পাতা খুলেই দেখি দেশে ৮২ ভাগ বিবাহিত নারীই নির্যাতনের শিকার, দেশে ধর্ষণের সংখ্যা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির ন্যায় বৃদ্ধির দিকে। বাসে, ট্রাকে, মাইক্রোবাসে, ঘরে, বাইরে, আলোতে, অন্ধকারে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে চলছে এসব ধর্ষণ, গণধর্ষণ, মা-মেয়েকে ধর্ষণ, যৌন নিপীড়ন, শ্লীলতাহানি, ধর্ষণের পর হত্যা। গণমাধ্যমের একটি খবর উল্লেখ করে রাখি, ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আট বছরে ধর্ষণের শিকার হয়েছে ৪ হাজার ৩০৪ জন নারী। আর তার মধ্যে ৭৪০ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সবচেয়ে ভয়ংকর কথা জানেন? এই যে নারী এভাবে ধর্ষিত হয়, নির্যাতিত হয় এজন্য আবার দায়ী নাকি সেই ধর্ষিত আর নির্যাতিত নারীরাই! কারণ, তারা নাকি জামা কাপড় ঠিকমত পরেনি, হায়াওয়ালাদের মত চলাফেরা করে নাই! যারা এসব কথা বলেন তাদেরকে বলছি, কই আপনারাতো হজ্বে গিয়েও সাত পর্দায় ঢেকে থাকা মেয়েদেরও বাদ দেননি টিজ করতে, হ্যারাস করতে। ৬ মাসের শিশু থেকে ১, ২, ৩, ৪ কিংবা ৫ বছরের শিশুকেও বাদ দেননি।

আমার কষ্টে পুড়ে যেতে ইচ্ছা করে যখন টেলিভিশন খুলতেই দেখি নারী পুরুষের অসম উপস্থাপন। সেখানে প্রতিনিয়ত বিজ্ঞাপন, সিনেমা, নাটক আর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলছে নারী পুরুষ সম্পর্কিত আজগুবি সব পুরুষতান্ত্রিক, নয়া পুরুষতান্ত্রিক, গৎবাঁধা ধারণার উৎপাদন। সেখানেও দেখানো হয় নারী ফর্সা না হলে তার বিয়ে হয় না, চাকরি হয় না। তার যেন সৌন্দর্যই শুধু দরকার, এই সবচেয়ে বড় গুন, টিকে থাকার একমাত্র হাতিয়ার কারণ এখানে পুরুষগুলোকে দেখানো হয় বর্ণান্ধ করে। ফলে আমি কষ্ট পাই কিন্তু অবাক হই না যখন আমার প্রকৌশলী বান্ধবী, অর্থনীতি পড়া বান্ধবী, সাংবাদিকতা পড়া বান্ধবীরা আরো কেন ফর্সা নয় সেই নিয়ে আফসোস করে, পার্লারে গিয়ে ব্লিচ করে আসে।

আমার কষ্ট লাগে যখন মন্ত্রণালয়ে চাকরি করা রুমমেট সদা সর্বদা কানের কাছে বর আর বরের বাড়ির গল্প করে করে আমার মাথা নষ্ট করে দেয়। ভীষণ কষ্ট লাগে যখন আমার ইয়ারমেটরা একেকজন বিভিন্ন প্রতিষ্ঠানে বেশ গুরুত্বপূর্ণ পদে চাকরি করা সত্ত্বেও নিজের উপর প্রত্যয় হারিয়ে স্বামীর মন মতো বডি তৈরিতে ব্যস্ত। মাঝে মাঝে তাদের কষ্ট ভরা মন নিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছা করে তাদের হাজব্যন্ডদেরও কি পর্বত সমান পেট নেই।

আমার কষ্ট লাগে আমার পাড়া প্রতিবেশীদের আমার প্রতি গায়েপড়া দরদ দেখে। যখন আমার নিকটাত্মীয়া তার মেয়ের দুটো বাচ্চাকে দেখিয়ে আমাকে সকরুণ জিজ্ঞেস করে ‘‘তোমারও কি ইচ্ছা করে না এমন বিয়ে করে সংসারী হয়ে এমন দুটো বাচ্চা নিতে’’, তখন আমার ভয়ংকর কষ্ট হয় মুখে আসা বেফাঁস জবাবটাকে নিজের ভেতরে চেপে রাখতে।

Reneta

আমার মায়ের নাকি রাতে ঘুম হয় না। কেন? আমার বিয়ের চিন্তা নিয়ে। এতো বয়স হয়ে গিয়েছে অথচ কেনো বিয়ে করছি না তাতে তার ভীষণ কষ্ট হয়। তার এমন কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট লাগে। আমি তাকে যতই বোঝাই সে ততই উৎকণ্ঠিত হয়ে পরে। সেদিন আমার বড় ভাইসম কলিগ বলছে তার কাছে নাকি আমার ছোটভাই বলেছে আমার একটা বিয়ের ব্যবস্থা করতে। শুনে আমার ভীষণ কষ্ট লাগে। কষ্ট লাগে আমার তাদের কষ্ট পাওয়া নিয়ে, আমার ইচ্ছাটা তাদের সাথে মেলে না বলে। এই সমাজে একটি মেয়েকে বিয়ে করতেই হবে, সংসারী হতেই হবে, সন্তান জন্ম দিতেই হবে সেটা সেই মেয়ের ইচ্ছে করুক বা না করুক।

আমার আরো কষ্ট লাগে যখন দেখি কিছু মানুষ নারীমুক্তির কথা বলে কিন্তু সেটা বলে যাতে নারীরা আরো বেশি উদার হয়ে তাদের দেহ দান করে আর সেটা তারা উপভোগ করতে পারে। এরা শুধু নারীর দেহের মুক্তি চায়। এদের দেখলে কষ্ট হয় সাথে ঘেন্নাও হয়।

কর্মজীবী মেয়েদের নিয়ে বেশ কয়েকজনকে এই কথাটি বলতে শুনেছি মেয়েরা নাকি শুধু তাদের ড্রেস কেনার জন্য, তাদের লিপস্টিক কেনার জন্য আর পার্লারে খরচ করার জন্য চাকরি করে। ভাই, কয়টা মেয়েকে চেনেন, জানেন আপনারা? দেশের সর্বত্র এখন বহু মেয়েকে পাবেন যারা তাদের পরিবারের দায়িত্ব নিচ্ছে এবং ক্ষেত্র বিশেষে তারা পরিবারের একমাত্র উপার্জনকারী। এসব মেয়েদের কথা তো আপনারা বলেন না। বলবেনই বা কেনো। বললে তো আপনাদের একার যে কাজে কৃতিত্ব সেটা ভাগ হয়ে যাবে। আজ বিশ্ব নারী দিবস। প্রত্যাশা একটাই কষ্টগুলোর অবসান হোক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক নারী দিবসকর্মজীবী নারীনারী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT