আন্তর্জাতিক

নারীদের সামরিক পাইলট হিসেবে প্রশিক্ষণ দেবে রাশিয়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের সামরিক পাইলট হিসেবে প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রস্তুতিপর্বে অংশগ্রহণকারী নারী সেনা সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো এ বছর সামরিক পাইলট হিসেবে প্রশিক্ষণের জন্য মেয়েদের ভর্তি করানো হবে। ক্রাসনোদর এভিয়েশন স্কুলে প্রশিক্ষণ নেবে তারা।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সুইগো শনিবার সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) জানায়, ক্রাসনোদর এভিয়েশন স্কুলে ২০০৯ সালে নারী ক্যাডেটদের ভর্তি করা হলেও পাইলট হিসেবে প্রশিক্ষণের জন্যে কখনো নেয়া হয়নি।

সুইগো বলেন, ‘অনেক মেয়েই রয়েছে যারা সামরিক পাইলট হতে আগ্রহী। আমরা শত শত আবেদন পেয়েছি। এদের মধ্যে বাছাইকৃত প্রথম গ্রুপকে ক্রাসনোদর এভিয়েশন স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, প্রথম দফায় বাছাইকৃত প্রশিক্ষণার্থীর সংখ্যা খুবই কম, মাত্র ১৫ জন। এই ১৫ জনকে নিয়েই আগামী ১ অক্টোবর থেকে প্রশিক্ষণের কাজ শুরু হতে যাচ্ছে বলে জানান তিনি।

এই ১৫ জন ছাড়াও রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেস আরও যে আবেদনগুলো পেয়েছে সেগুলোও বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী।

বিষয়:নারী পাইলট রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…