চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীকে ধর্ষণের চেষ্টা, রক্ষা করলেন এক সাহসী পুলিশ কর্মকর্তা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৩:০০ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A

রাজধানীর মহাখালীর আমতলীতে এক নারীকে যৌন আক্রমণ থেকে রক্ষা করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তাপস কুমার দাস। মারাত্মক জখম ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালেও নিয়ে যান তিনি।

ঘটনাস্থল থেকে আলমগীর নামের এক ব্যক্তিকে আটক করে বনানী থানায় পাঠান তাপস।

বুধবার সকাল ছয়টার দিকে ওই ঘটনা ঘটে। আক্রান্ত নারী বেসরকারী টিভি চ্যানেল টোয়েন্টিফোরের নিরাপত্তাকর্মী।

এ ঘটনায় বনানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২১) দায়ের করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা তাপস কুমার দাস

মামলার এজাহারে বলা হয়, প্রতিদিনের মত বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা হন ওই নারী। বনানীর আমতলী ক্রসিংয়ের রাস্তার পূর্ব পাশের চায়ের দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এমন সময় হঠাৎ করে সেখানে এসে আলমগীর নামের এক ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ করে। নানাভাবে শ্লীলতাহানিও করে সে। বাধা দিলে তার নাকে-মুখে আঘাত করে। আঘাতে মেয়েটি মাটিতে পড়ে যায়।

‘পরে আলমগীর আবারো লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। সেসময় তার চিৎকার শুনে টহলে থাকা অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার দাস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

Reneta

জানতে চাইলে পুলিশ কর্মকর্তা তাপস কুমার দাস চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি গুলশান ডিভিশনের সেন্ট্রাল ছয়টা থানার নাইট রাউন্ডে ছিলাম, ভোরে বনানী ক্রস করে আমতলী দিয়ে যাচ্ছিলাম; দূর থেকে এক মহিলার চিৎকারের আওয়াজ শুনি। দেখলাম, এক ছেলে মহিলাকে লাঠি দিয়ে পিটাচ্ছে।

‘‘চিৎকার শুনেই আমি গাড়ি ঘুরাই। এরপর আমার বডিগার্ড-ড্রাইভারসহ নেমে দৌড়ে ছুটে যাই, আমরা তিনজন গিয়ে ছেলেটাকে ধরি, মারের আঘাতে মহিলার ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছিল। আমরা তাকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে পাঠাই। একই সময় আসামি আলমগীরকে বনানী থানায় পাঠিয়ে দেই।”

আসামি আলমগীর

হাসপাতালে চিকিৎসা শেষে আহত নারীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, ওই নারী চ্যানেল টোয়েন্টিফোরের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। অফিসের গাড়ি মিস করে তিনি বাসের জন্য অপেক্ষা করেছিলেন। সেসময় তিনি যৌন হেনস্তার শিকার হন।

তাপস কুমার দাস জানান, আসামি মো. আলমগীর (২৪) কড়াইল বস্তিতে মাছের ব্যবসা করে। বস্তির বৌ-বাজারে তার বাসা। গ্রামের বাড়ি শেরপুর। আলমগীরের পিতার নাম আশরাফ আলী।

বনানী থানা পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে পাঠানো হবে।

চ্যানেল টোয়েন্টিফোরের প্রশাসনিক কর্মকর্তা শাহানশা নিলয় চ্যানেল আই অনলাইনকে বলেন, আহত নারীর ঠোঁটে ছয়টি সেলাই পড়েছে, কুর্মিটোলা হাসপাতাল থেকে তাকে অফিসে আনা হয়েছে। এখন তিনি কিছুটা সুস্থ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণধর্ষণ চেষ্টানারী নির্যাতনপুলিশ কর্মকর্তাশ্লীলতাহানিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT