চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার রায়ে আদালতের পর্যবেক্ষণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৭
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কাউন্সিলর নিহত প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আসামী নূর হোসেনের দ্বন্দের জের ধরে সাত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। শুধু নজরুল টার্গেট থাকলেও নিরীহ আরো ৬ জন মানুষ খুন হয়েছেন।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা আজ আদালতে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এই তথ্য জানান।

রায়ের পর্যবক্ষেণে আদালত আরো বলেছেন, এটি একটি শৃঙ্খলিত বাহিনীর কিছু সংখ্যক দুস্কৃতিকারী ও কিছুসংখ্যক রাজনৈতিক সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত। এখানে নূর হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী ও গডফাদার। অপর একজন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলাম সন্ত্রাসী হিসেবে পরিচিতি পেয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এই দুই জনের দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। একজন প্যানেল মেয়র নজরুলকে হত্যা করতে গিয়ে নিরীহ আরো ৬ জন মানুষ এই সকল র‌্যাব ও নূর হোসেন বাহিনীর দ্বারা নির্মম হত্যার শিকার হয়েছে।

আদালতের রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন র‌্যাব প্রসঙ্গে বলেন, র‌্যাব একটি শৃঙ্খলিত বাহিনী। এই বাহিনীর অনেক সুনাম ও সুখ্যাতি আছে দেশে। সন্ত্রাস বিরোধীতা থেকে শুরু করে জঙ্গি দমন, মাদক নির্মূলসহ বিভিন্ন অর্জন রয়েছে এই বাহিনীর। কিন্তু এদের যে কয়েকজন ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন-এই সমস্ত দায় দায়িত্ব তাদের। তারা উচ্চ বিলাসিতার জায়গা থেকে ঘৃণ্যতম অপরাধটি সংঘটিত করেছেন। তাতে র‌্যাবের মান সম্মান ক্ষুণ্ন হলেও সার্বিকভাবে র‌্যাব বাহিনীর সুনাম ক্ষুণ্ন হয়নি। র‌্যাব আমাদের জাতির একটি শৃঙ্খলিত বাহিনী, তাদের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে।

আদালত তার পর্যবেক্ষণে র‌্যাবকে প্রশংসাও করেছেন। আবার তিরস্কার দিয়েছেন, যাতে করে ভবিষ্যতে র‌্যাব বাহিনী এই ধরনের উচ্চাভিলাষী, ঘৃণ্যতম অপরাধের সাথে যুক্ত হতে না পারে-সেজন্য র‌্যাব বাহিনীতে নিয়োগ দেয়ার আগে সর্তক থাকার পরার্মশ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে পিপি জানান, ৭ খুনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। সেই মামলায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় যে অভিযোগ আনা হয়েছিল সেগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২৬ জনকে মৃত্যুদণ্ড ও অপহরণের ঘটনার জড়িত থাকার অভিযোগে ৭ জনকে ১০ বছর এবং আলামত নষ্ট ও ধ্বংস করার চেষ্টার অভিযোগে ৭ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Reneta

আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, দুটি মামলার রায় হলেও তারা সাজা ভোগ করবেন এক সাথে। একইদিন থেকে সাজার দিন গণনা শুরু হবে। যারা পলাতক আছেন তারা গ্রেপ্তারের দিন থেকে অথবা স্বেচ্ছায় আত্মসমর্পন করলে সেদিন থেকে তার সাজা গণনা শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সাত খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT