চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে স্টিল মিলে গলিত লোহায় দগ্ধ হয়ে শ্রমিক নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৯
- সেমি লিড, নারায়ণগঞ্জ
A A
নারায়ণগঞ্জ-স্টিল মিল-দগ্ধ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি স্টিল মিলে চুল্লির গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত রহিম গ্রুপের প্রতিষ্ঠান রহিম স্টিল মিলস লিমিটেডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সুরুজ মিয়া (৩৭)। তিনি ওই কারখানার ক্রেন চালক। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।

রহিম স্টিল মিলের প্রধান পরিচালনা কর্মকর্তা জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে কারখানায় ক্রেন দিয়ে গলিত লোহা বহনকারী পাত্র (লেডেল) আকস্মিকভাবে লিক হয়ে যায়। এ সময় বেশ কিছু পরিমাণ উত্তপ্ত গলিত লোহা উপচিয়ে ক্রেনচালক সুরুজ মিয়ার শরীরে পড়লে তিনি দগ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনার সময় সুরুজ মিয়ার আরো দুই ভাই সেখানে কাজ করছিলেন। তারা ঘটনা প্রত্যক্ষভাবে দেখেছেন। সুরুজ মিয়া ছাড়া আর কারো কোন ক্ষতি হয়নি। এ দুর্ঘটনার ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহত সুরুজ মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান তিনি।

Reneta

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক সলিমুল হক জানান, ঘটনাস্থল থেকে নিহত সুরুজ মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে। গলিত লোহা ছিটকে পড়ে তার পুরো শরীর ঝলসে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারায়ণগঞ্জশ্রমিক নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

দরজা বন্ধ, ইতিহাস খোলা: খাপড়া ওয়ার্ডের রক্তাক্ত সকাল

এপ্রিল ২৪, ২০২৬
হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

এপ্রিল ২৪, ২০২৬
শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

এপ্রিল ২৪, ২০২৬
প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

এপ্রিল ২৪, ২০২৬
‘লাভজনক’ মনে হলেই কেবল ইরানের সাথে চুক্তি: ট্রাম্প

‘লাভজনক’ মনে হলেই কেবল ইরানের সাথে চুক্তি: ট্রাম্প

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT