চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে সাগর হত্যায় কারখানা কর্মকর্তা আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা কারখানায় ১০ বছরের শিশু সাগর বর্মণকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে কারখানার এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

সাগরের বাবা রতন বর্মণ রোববার রাত ১২টার দিকে রূপগঞ্জ থানায় জবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরির নাজমুল হাসান নামের ওই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে কারখানার সাত নম্বর সেকশনের প্রধান নাজমুল হাসানসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামী করা হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার ফোরকান সিকদার।

রোববার রাতেই নাজমুল হাসানকে আটক করা হয় বলে পুলিশ সুপার জানান।

নিহত শিশু সাগরের বাবা রতন বর্মণ অভিযোগ করেন, তারা ছেলে জবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরিতে চাকরি করত। দুপুর দেড়টার দিকে কয়েকজন শ্রমিক তাকে এসে জানান, তার ছেলের শরীরে বাতাস ঢুকানো হচ্ছে। তিনি সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দেয়া তথ্যানুযায়ী, গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। কী কারণে, কে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কারখানার পাঁচ শ্রমিক-কর্মচারীকে আটক করা হয়েছে।

Reneta

গত বছরের ৪ অগাস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু নির্যাতনশিশু হত্যাসাগর বর্মণ হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬

নিউ ইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬

বরিশালে ব্যবসায়ীকে মারধর ও চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের সিসিটিভি ফুটেজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT