নারায়ণগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ছাদকৃষি

নারায়ণগঞ্জে একটি স্কুলের শিক্ষার্থীরা ছাদকৃষি প্রকল্পে অংশগ্রহণ করছে, একজন শিক্ষক বা কর্মকর্তা তাদের সাথে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
শিক্ষা প্রতিষ্ঠানে ছাদকৃষি গড়ে তুলে কয়েকভাবে উপকৃত হতে পারে শিক্ষার্থী ও শিক্ষক। এর এক সফল দৃষ্টান্ত নারায়ণগঞ্জের বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়। সেখানে সবার জন্য কৃষির সঙ্গে গভীরভাবে যুক্ত থাকার সুযোগ যেমন রয়েছে, একইভাবে রয়েছে তরতাজা ফুলের সৌরভ আর সতেজ ফল-ফসল প্রাপ্তির সুযোগ।
নারায়ণগঞ্জ শহরের ঈশা খাঁ রোডে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ছাদকৃষির আয়োজনটি শুরু হয় ২০১২ সালে। ৮ হাজার বর্গফুটের বিশাল ছাদে এমন সবুজ বনানী গড়ে উঠতে শুরু করেছে সেই থেকে। উদ্ভিদ আর ফুল ফলের সমাবেশ ঘটতে ঘটতে দিনে দিনে উন্নয়ন ঘটেছে ধারণার। এখন এটি এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভিদ বিজ্ঞানের ব্যবহারিক ক্ষেত্র যেমন, একইভাবে পরিপূর্ণ এক বাগান কিংবা এক টুকরো সবুজ নিসর্গও।
বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যরাও এখন ছাদকৃষি নিয়ে সচেতন হয়ে উঠেছেন বলে জানিয়েছেন বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম খান।
এই বালিকা বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থীর কাছে গাছ, প্রকৃতি আর কৃষির অনেক কিছু একেবারে চেনাজানা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:






