চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে বাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে আগুন লেগে শিশুসহ তিন জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পূর্ব সস্তাপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সাজ্জাদ পাটোয়ারীর দুই তলা বাড়ির নীচ তলার ভাড়াটে সুপারির ব্যবসায়ী শাহাদাৎ হোসেনের ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। টের পেয়ে পাশের ঘরের লোকজন ও বাড়ির মালিক এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ঘরের বেশ কিছু আসবাবপত্র পুঁড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে ঘর থেকে বের হতে না পারায় গৃহকর্তা শাহাদাৎ হোসেন, তার স্ত্রী রূপালী বেগম এবং তাদের আড়াই বছরের ছেলে রিফাত দগ্ধ হয়।

স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় প্রথমে শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সকালে খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Reneta

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানায়, মশার কয়েল থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকাণ্ডআগুননারায়ণগঞ্জ
শেয়ারTweetPin2

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT