চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে এসে পৌঁছেছে বিদেশি পর্যটকবাহী সেই জাহাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ-ভারত পর্যটকবাহী জাহাজ ‘আর ভি বেঙ্গল গঙ্গা’ কলকাতা থেকে ছয়জন পর্যটকসহ ঊনিশজন যাত্রী ও ত্রিশজন ক্রু নিয়ে নারায়ণগঞ্জে এসে পৌঁছেছে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জাহাজটি নারায়ণগঞ্জ বি.আই.ডব্লিউটিএ’র নদীবন্দরের ভিআইপি জেটিতে এসে নোঙর করে।

এসময় নদীবন্দরের যুগ্ম-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা বিদেশি অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

আমেরিকা, ইংল্যান্ড, ইতালি ও অস্ট্রেলিয়ার ছয়জন পর্যটকসহ ঊনিশজন যাত্রী ও ত্রিশজন ক্রু নিয়ে জাহাজটি নারায়ণগঞ্জে এসে পৌঁছায়। এদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের উপদেষ্টা দীপক বড়ুয়া, ইন্ডিয়া ওয়াটার ট্রান্সপোর্ট অথোরিটির (আই ডব্লিউ আই) সাবেক চেয়ারম্যান নোটন গুহ বিশ্বাস এবং আর ভি বেঙ্গল গঙ্গার চেয়ারম্যান রাজ সিংসহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও রয়েছেন।

গত ২৯ মার্চ দুপুর সাড়ে বারোটায় ভারতের কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। ৩০ মার্চ সন্ধ্যায় খুলনার আংটিহারা বন্দরে জাহাজটি কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বাংলাদেশে প্রবেশ করে। এরপর মংলা, বরিশাল ও চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে এসে নোঙর করে।

দীর্ঘ ৭০ বছর পর পুনরায় এই যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় দুই দেশের মধ্যে সব ধরণের সম্পর্ক আরো উন্নত হবে বলে মনে করছেন জাহাজটির চেয়ারম্যান।

এ ব্যাপারে বিআইব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক জানান, পরীক্ষামূলকভাবে ভারতের এই জাহাজটি বাংলাদেশে সফরে এসেছে। পর্যায়ক্রমে বাণিজ্যিকভাবে পর্যটনের জাহাজ ভারতে আসা যাওয়া করবে। দেশের দশটি মন্ত্রণালয় এর সাথে সম্পৃক্ত রয়েছে।

তিনি জানান, দেশে বর্তমানে পঁয়ত্রিশটি নদীবন্দর রয়েছে। সরকার সবগুলো বন্দরকে আধুনিকায়ন করেছে। পর্যায়ক্রমে আরো উন্নয়ন করা হবে।

বিদেশি যাত্রীদের নিরাপত্তার ব্যপারে বিভিন্ন ব্যবস্থার কথাও জানান তিনি।

ভারত থেকে আসা পর্যটকবাহী জাহাজ আর ভি বেঙ্গল গঙ্গা আজ রাতে নারায়ণগঞ্জ নদীবন্দরে অবস্থান করবে। শনিবার বিকেলে পাগলা নৌবাহিনীর মেরী এন্ডারসন ভিআইপি জটির উদ্দেশে যাত্রা করবে। সেখানে বিদেশী পর্যটকদেরকে স্বাগত জানাবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এবং নৌ-পরিবহনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা।

আগামী ৮ এপ্রিল সকাল আটটায় সেখান থেকে জাহাজটি পুনরায় ভারতের উদ্দেশে যাত্রা করবে।

ট্যাগ: পর্যটকবাহী জাহাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রশিদ-নবি’র তোপের মুখে আফগান ক্রিকেট বোর্ড

পরবর্তী

বাচসাস ‘ইমেরিটাস অ্যাওয়ার্ড’ পেলেন যারা

পরবর্তী

বাচসাস ‘ইমেরিটাস অ্যাওয়ার্ড’ পেলেন যারা

টাঙ্গাইলে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT