চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে আলোচিত পাঁচ খুনে মাহফুজের মৃত্যুদণ্ড

রুমন রেজা রুমন রেজা
১:৩৫ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
আদালত
A A
আসামি মাহফুজকে নারায়ণগঞ্জে গ্রেফতার করা হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে আলোচিত মা ও দুই শিশুসহ পাঁচ হত্যা মামলার রায়ে একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম হোসনে আরা আকতার এ রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা যায়, শহরের বাবুরাইল এলাকার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী লামিয়ার সঙ্গে তার ভাগ্নে মাহফুজের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানাজানি হলে মাহফুজকে জুতাপেটা করে মামা শফিকুল তার বাড়িতে আসা বন্ধ করে দেয়।

২০১৬ সালের ১৫ জানুয়ারি রাতে মাহফুজ গোপনে শফিকুলের বাবুরাইল এলাকার ভাড়া বাসায় ঢুকে খাটের নীচে লুকিয়ে থাকে। গভীর রাতে তাসলিমার ভাই মোশারফ বাথরুমে যাওয়ার সময় মাহফুজকে দেখতে পেয়ে রেগে যান। এসময় মাহফুজ ক্ষিপ্ত হয়ে মসলা বাটার পাথর দিয়ে মোশারফের মাথায় আঘাত করে হত্যা করে।

শব্দ শুনে তাসলিমা ঘুম থেকে উঠে এগিয়ে আসলে তাকেও মাহফুজ পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। তারপর তাসলিমার জা লামিয়া, মেয়ে সুমাইয়া ও ছেলে শান্তকে হত্যা করে মাহফুজ সকালে বাসা থেকে পালিয়ে যায় । সেসময় শফিকুল বাসায় ছিলেন না।

পরে ১৬ জানুয়ারি রাতে আত্মীয়স্বজন বেড়াতে এসে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগীতায় তালা ভেঙ্গে বাসার ভেতরে প্রবেশ করে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ উদ্ধার করে।

Reneta

১৭ জানুয়ারি শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করে। মামলাটি ওইদিন রাতেই জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। মামলায় ভাগ্নে মাহফুজ, ঢাকা কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে সন্দেহজনক আসামি করা হয়। মাহফুজ ও নাজমাকে গ্রেফতার করা হলে ২১ জানুয়ারী মাহফুজ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়। তদন্ত শেষে ডিবি পুলিশ একমাত্র আসামি হিসেবে মাহফুজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

দেড় বছরে ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তি তর্ক শেষে গত ৩০ জুলাই আদালত ৭ আগস্ট রায়ের দিন ধার্য করেন। ধার্য তারিখ অনুযায়ী আলোচিত পাঁচ হত্যা মামলার রায়ে আদালত একমাত্র আসামি মাহফুজকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী। দ্রুত রায় কার্যকরের দাবী জানান মামলার বাদী শফিকুল ইসলাম।

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছে আসামি পক্ষের আইনজীবীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT