চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের মানুষ প্রধানমন্ত্রীকে মেয়র উপহার দেবে: আইভী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:৫২ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৬
নারায়ণগঞ্জ, বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে ড. সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে দৃশ্যপট। তবে মহানগর আওয়ামী লীগের পাঠানো তালিকা বাদ দিয়ে তাকে মনোনয়ন দেয়ায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কোনো বিভেদ-কোন্দলের আশঙ্কা নাকচ করে দিয়েছেন তিনি।

ওই তালিকায় নিজের নাম বাদ পড়াকে ‘একটি বড় রাজনৈতিক দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতা’ বলে মন্তব্য করেন বর্তমান এ মেয়র।

মনোনয়ন পাওয়ার পর সেলিনা হায়াৎ আইভী এক সংবাদ সম্মেলনে তার প্রতিক্রিয়ায় জানান, ‘আমাকে মনোনয়ন দেয়ায় আমি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মানুষকে এবং আমাকে নৌকা উপহার দিয়েছেন, আগামী ২২ ডিসেম্বরের নির্বাচনে নারায়নগঞ্জের মানুষ প্রধানমন্ত্রীকে মেয়র উপহার দেবে। আমি দলের সকল ভেদাভেদে ভুলে একসাথে নিয়ে নির্বাচন করবো এবং জয়ী হবো ইনশাল্লাহ’।

Banglabid

১৪ নভেম্বর মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় আনোয়ার হোসেনের নাম কেন্দ্র্রে পাঠানো হয়। আনোয়ার মহানগর আওয়ামী লীগ সভাপতি। কিন্তু কেন্দ্রে মনোনয়ন দিয়েছে আইভীকে । এই বিভেদ ঘুঁচিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথাই শোনালেন আইভী।

তিনি বলেন, ‘তৃণমূলে কোনো রাগ-ক্ষোভ-বিভেদ নেই। আওয়ামী লীগ অনেক বড় দল। বাংলাদেশের প্রায় সব জেলাতেই দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতা তো আছেই। নারায়ণগঞ্জও এর বাইরে নয়। এখান থেকে যেকোনো কারণে আমার নাম তালিকায় যায়নি হয়তো। কিন্তু আমি নিজেই মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন চেয়েছিলাম। বোর্ড আমাকে মনোনয়ন দেয়ায় তৃণমূলের কোনো সমস্যা থাকার কথা না।’

এরপরও কেউ বিভেদ টানলে তা দল পরিপন্থী অবস্থান হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগে কোনো পক্ষ নাই। পক্ষ একটিই। সেটা হলো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ। নেতৃত্বের প্রতিযোগিতার কারণে কম-বেশি দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু পক্ষ বলতে আসলে বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার আওয়ামী লীগই বুঝি’।

Reneta

১৮ নভেম্বর রাতে আইভীর মনোনয়নের খবর প্রচার হওয়া মাত্র শত শত লোক তার বাসায় এবং নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জড়ো হয়।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, একটি বড় দলে অনেক মত থাকে। আরেকজন দল থেকে মনোনয়ন চেয়েছিলো। সে পায়নি। তবে এটি নির্বাচনে কোন প্রভাব ফেলবে না। যেহেতু দল আইভীকে মনোনয়ন দিয়েছে আমরা সবাই মিলে তার নির্বাচন করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেলিনা হায়াৎ আইভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলায় আরো দুই ব্যক্তি আটক

পরবর্তী

ঢাকা ডায়নামাইটসের লক্ষ্য ১৫৮ রান

পরবর্তী

ঢাকা ডায়নামাইটসের লক্ষ্য ১৫৮ রান

দেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর প্রচেষ্টা অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT