অপরাধ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলায় আরো দুই ব্যক্তি আটক

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলায় আরো দুই ব্যক্তি আটক

গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা দায়েরের পর আজ শনিবার আরও ২ জনকে আটক করেছে পুলিশ।

মামলায় উপজেলার সাপমারা ইউনিয়ন তরফকামাল কামারপাড়া গ্রামের বিএনপির যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল রহমানের ছেলে আকবর আলী।

ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে স্বপন মুরমু অজ্ঞাত ৫/৬শ’ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের পর থানা পুলিশ অভিযানে নামলে এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। উভয় পক্ষে আহত হন অর্ধশতাধিক ব্যক্তি।

ঘটনার পর সাঁওতালদের কয়েকশ ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।

বিষয়:সাঁওতাল উচ্ছেদ সাঁওতাল পল্লীতে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…