বিনোদন

নামে রোমান্টিক, কিন্তু গল্পটি শ্রেণিবৈষম্যের

শ্রেণিবৈষম্যের গল্পে নাটকে জুটিবদ্ধ শেহতাজ-জুনায়েদ। দেখতে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়, বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে...

প্রেমিক ও প্রেমিকা হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে আছেন, প্রেমের গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিক ও প্রেমিকা একসঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন, প্রেমের গল্পের ছবি, যা শ্রেণিবৈষম্য ও সম্পর্কের বিষয়বস্তু প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপূর্ব সুন্দরী মুনিয়া বাবার প্রাইভেট ফার্মের নির্বাহী পরিচালক। তাদের বাসার একটি ফ্ল্যাটে সাবলেট থাকেন রাহাত! মুনিয়ার ছোট বোন মিমিকে পড়াতে গিয়ে রাহাতের পরিচয় তার সঙ্গে।

দিনে দিনে মুনিয়া জানতে পারেন রাহাতের সংগ্রামী জীবনের নানা কথা। মুনিয়া সব সামাজিকতা উপেক্ষা করে সাদা মনের মানুষ রাহাতের সঙ্গেই বাকিটা জীবন কাটানোর স্বপ্ন দেখতে শুরু করেন!

এমনই শ্রেণিবৈষম্যের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসা তবুও’। আহমেদ তৌকীরের রচনায় এটি পরিচালনা করেছেন নির্মাতা সরদার রোকন।

পরিচালক বলেন, নাটকের নাম শুনে রোমান্টিক গল্প নির্ভর কাজ মনে হলেও তেমনটি নয়। উচ্চবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের গল্প। এরমধ্যে জীবনবোধ রয়েছে। সেজন্য গল্পে অবশ্যই ভিন্নতা রয়েছে। বাকিটা দেখলে বোঝা যাবে।

নাটকটিতে শেহতাজ মনিরা হাশেমের বিপরীতে দেখা যাবে জুনায়েদকে। যিনি ‘চ্যানেল আই কে হচ্ছেন মাসুদ রানা?’র শীর্ষ তিন প্রতিযোগীর একজন। আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ।

পরিচালক সরদার রোকন জানান, বুধবার (২৪ মার্চ) বিকেল ৩টা ৫ মিনিটে ‘ভালোবাসা তবুও’ নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। পরে পাওয়া যাব চ্যানেল আইয়ের ইউটিউবে।

বিষয়:উচ্চবিত্ত কর্পোরেট গল্প চ্যানেল আই চ্যানেল আেই জুনায়েদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…