নাব্যতা সংকটে ফরিদপুরের নদী বন্দর

ফরিদপুর জেলার মানচিত্র ও অবস্থান দেখানো হয়েছে, যেখানে চ্যানেল আই অনলাইন লোগো রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পদ্মায় ড্রেজিং না হওয়ায় নাব্যতা সংকটে পড়েছে ফরিদপুরের একমাত্র নদী বন্দরটি। বিভিন্ন স্থানে ডুবোচর জেগে ওঠায় ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী কার্গো ও ট্রলার। মালামাল পরিবহন ব্যাহত হওয়ায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন বন্দর থেকে সরাসরি পণ্য যায় ফরিদপুর বন্দরে। সিমেন্ট, বালু, কয়লা, রডসহ প্রায় ৫০ ধরণের পণ্য লোড আনলোড হয় এই বন্দরটিতে। কিন্তু নাবত্য সংকটে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন।
সময়মতো মাল লোড আনলোড না হওয়ায় প্রতিদিনই লোকসান গুনছেন ব্যবসায়ীরা। নাব্যতা সংকট দুর না হলে রাজস্ব আদায় কমে যাওয়ারও আশংকা রয়েছে।
ব্যাবসায়ীরা বলছেন, উন্নয়ন কাজ শুরু না হওয়ায় ফরিদপুরের ঐতিহ্যবাহী সিএন্ডবি ঘাটকে ২০১৫ সালে ‘ফরিদপুর নদী বন্দর’ ঘোষণা করা হলেও এর কোন সুফল পাওয়া যায়নি এখনো। দ্রুত পদ্মার ওই অংশে ড্রেজিং শুরু এবং ঘাটে একাধিক পল্টুন স্থাপন না করা হলে ঐতিহ্য হারাবে বন্দরটি।






