চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফীস-মার্শালের ব্যাটে জিতল দোলেশ্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৭, মে ২০১৭
স্পোর্টস
A A
মার্শাল আইয়ুব

মার্শাল আইয়ুব

প্রথমে বোলাররা জ্বললেন, পরে ব্যাটসম্যানরা দায়িত্বশীল। তাতে সুপার পর্বের দ্বিতীয় রাউন্ডে দুই প্রাইমের লড়াইয়ে জয়টি দোলেশ্বর। শনিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

বিকেএসপির চার নম্বর মাঠে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভরে ৮ উইকেটে ২৪১ রান তোলে প্রইম ব্যাংক। পরে শাহরিয়ার নাফীস ও মার্শাল আইয়ুবের ফিফটিতে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ে নোঙর ফেলে দোলেশ্বর।

বিকেএসপির-৪ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রানে আটকে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাটিংয়ে নেমে নাফীস-মার্শালের দৃঢ়তায় ৬ উইকেট ও ৮ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর।

Banglabid

রান তাড়ায় নেমে ৫৮ রানের মধ্যেই দুই ওপেনার আবদুল মজিদ (৬) ও ইমতিয়াজ হোসেনকে (৩২) হারিয়ে চাপে পড়ে দোলেশ্বর। তৃতীয় উইকেটে নাফীস-মার্শাল ১৪২ রানের প্রতিরোধ গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন।

নাফীস ১২৯ বলে ৬ চার ও এক ছয়ে ৭৮ রানের ইনিংস খেলেছেন। ম্যাচসেরা মার্শাল ১০ চার ও এক ছয়ে ৮৯ বলে ৮৪ রান করেন। পরে রজত ভাটিয়া ২৩ এবং ফরহাদ রেজা ১১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

আগে রজত ভাটিয়া ৩টি ও আরাফাত সানির ২ উইকেটে প্রাইম ব্যাংককে আড়াইশর আগেই থামিয়ে দেয় দোলেশ্বর। অভিমন্যু ইয়াস্মরন ৭১, আসিফ আহমেদ ৬২ এবং মেহেদী মারুফ ৪৪ রান করেন।

Reneta

এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনেই থাকল দোলেশ্বর। তাদের সমান পয়েন্ট আবাহনী ও গাজী গ্রুপেরও। তবে রানরেটে এগিয়ে দলদুটি ওপরে থাকছে। আর ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে প্রাইম ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে গাছ কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

পরবর্তী

মিডিয়া কাপ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আরটিভি

পরবর্তী

মিডিয়া কাপ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আরটিভি

ত্যাগ ও সংযমের মহিমায় ভাস্বর মাহে রমজান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT