চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নান্দনিক পাটপণ্যের পসরা সাজিয়ে বসেছে পাটপণ্য মেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
অর্থনীতি
A A
পাটপণ্য মেলা

পাটপণ্য মেলা

পাটের তৈরি শাড়ি, গাউন, পাঞ্জাবি, পর্দা, বিছানার চাদর, জুতো, কুশন, মাদুরের মত নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন রয়েছে তেমনই ঘর সাজানোর নান্দনিক সব পণ্য স্থান পেয়েছে পাটপণ্য মেলায়। রয়েছে সোফাসেট, টুল, ফুলদানি, স্কুলব্যাগ, পুতুল, ট্রলিসহ ২শ’ ৩৫ ধরনের পণ্য।

পাট দিয়ে কত ধরনের বৈচিত্র্যময় ও নান্দনিক পণ্য তৈরি হতে পারে তা দেখতে হলে ঘুরে আসতে হবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে(বিআইসিসি) আয়োজিত পাটপণ্য মেলা-২০১৮ তে।

মঙ্গলবার জাতীয় পাট দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার-জেডিপিসি এই মেলার আয়োজন করেছে।

মেলায় দেশীয় উদ্যোক্তাদের হাতে তৈরী বৈচিত্র্যময় ও নান্দনিক সব পণ্য দেখে মুগ্ধ মেলায় আসা ক্রেতারা। কলকাতা থেকে মেলায় ঘুরতে আসা একজন ক্রেতা জানিয়েছেন, পাট দিয়ে যে এত চমৎকার সব পণ্য তৈরি হতে পারে তা দেখে তিনি রীতিমত বিস্মিত। তিনি পরিবারের সদস্যদের জন্য কিনেছেন বিশ কিছু পাটপণ্য।

পাটের তৈরি চমৎকার এসব পণ্য দেখতে যেমন নান্দনিক তেমনই আরামদায়ক বলে জানিয়েছেন অনেক ক্রেতা। স্টলে স্টলে ঘুরে চমৎকার সব পণ্য দেখছেন তারা।

মেলায় ১ শ’ জন উদ্যোক্তার ১৩৫ ধরনের পাটজাত পণ্য স্থান পেয়েছে। মেলার অন্যতম আকর্ষণ পাটের তৈরি রং-বেরঙের ফ্যাশনেবল ও বৈচিত্র্যময় জুতো। পাটপণ্য পচনশীল হওয়ায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে এর চাহিদা রয়েছে। পাটের তৈরি জুতো অনেক বেশী আরামদায়ক হওয়ায় বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এসব জুতো।

মেলা পাটপণ্য দেখছেন দর্শণার্থীরা
Reneta

বাংলাদেশের সোনালি আঁশ পাটের তৈরি বিভিন্ন নান্দনিক পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। পাশাপাশি পাটপণ্যে উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে প্রশিক্ষণও দিচ্ছে বিভিন্ন সংগঠন। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পাটপণ্যের ব্যাপক সম্ভাবনা আছে বলেও জানান তারা।

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার এর মার্কেটিং ডিরেক্টর অধরা বোস জানান, পাট দিয়ে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য তৈরি এবং এসব পণ্যের ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের মেলার আয়োজন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। তিন দিনের বৈচিত্র্যময় এই পাটপণ্যের মেলা বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে।

সব বয়সী ক্রেতার জন্য পাটপণ্য রযেছে মেলায়

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাটপণ্যপাটপণ্য মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT